দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের সূচনা: লক্ষ্য ৩৪ লাখ শিশু  

দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের সূচনা: লক্ষ্য ৩৪ লাখ শিশু  

ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর হাম প্রতিরোধে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে। গত ৫ এপ্রিল থেকে তিন ধাপে শুরু হওয়া টিকাদান কর্মসূচির অধীনে ইতিমধ্যে প্রায় ১ কোটি ৮৫ লাখ শিশুকে সফলভাবে প্রতিষেধক দেওয়া হয়েছে।

তিনি জানান, ক্যাম্পেইন থেকে বাদ পড়ে যাওয়া আরও ৩৪ লাখ শিশুকে টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আজ রাজধানীর মহাখালীর কড়াইলে টিএন্ডটি খেলার মাঠে আয়োজিত ‘দেশব্যাপী বিশেষ হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬’-এর আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে এই বিশেষ টিকাদান কার্যক্রম আগামী ৩১ অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে। এছাড়া জরুরি পরিস্থিতি মোকাবেলায় আরও ১০ লাখ টিকা মজুদ রাখা হয়েছে এবং সরকারের নিয়মিত টিকাদান কর্মসূচির অধীনেও এ প্রক্রিয়া চালু থাকবে।

অতীতের প্রশাসনিক ব্যর্থতার কথা তুলে ধরে মন্ত্রী বলেন, ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের এপ্রিল পর্যন্ত নিয়মিত টিকাদান কার্যক্রম স্থবির ছিল। ওপেন টেন্ডারের অজুহাতে বিদেশ থেকে ভ্যাকসিন আমদানিতে দীর্ঘসূত্রতা সৃষ্টি করা হয়, যার খেসারত দিতে হয়েছে দেশকে। সাবেক আওয়ামী লীগ সরকার এবং পরবর্তী অন্তর্বর্তীকালীন সরকারের দীর্ঘ চার বছরের অবহেলা ও বিলম্বের দরুন দেশজুড়ে প্রায় ১ হাজার শিশু হামে আক্রান্ত হয়ে মারা গেছে, যা অত্যন্ত বেদনাদায়ক।

হামে প্রাণ হারানো শিশুদের প্রতি গভীর শোকপ্রকাশ করে তিনি আরও বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পরপরই দ্রুততম সময়ে এই বৃহৎ পরিসরের টিকাদান কর্মসূচি বাস্তবায়ন শুরু করেছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে এ উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:  ড. আ.ন. ম. বজলুর রশীদ — সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ, অধ্যাপক ডা. মোঃ জাহিদ রায়হান — অতিরিক্ত মহাপরিচালক, স্বাস্থ্য অধিদপ্তর, জিলিয়ান মেলসপ — বাংলাদেশ প্রতিনিধি, ইউনিসেফ (UNICEF) , ডা. রাজেশ নারওয়াল — উপপ্রতিনিধি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

পিআইডি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।