পল্লবীতে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন, সন্দেহভাজন একজন আটক

পল্লবীতে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন, সন্দেহভাজন একজন আটক
পল্লবীতে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী বাসে আগুন, সন্দেহভাজন একজন আটক

রাজধানীর মিরপুরের পল্লবীতে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে পল্লবী সিরামিক্স রোডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বাসে আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, ‘মিরপুর সুপার লিঙ্ক’ নামের যাত্রীবাহী বাসটি দুপুর থেকে সিরামিক্স রোডে দাঁড়ানো ছিল। রাত পৌনে ৯টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটি পুড়ে যায়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে থানায় আনা হচ্ছে।

তিনি আরও জানান, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার বিষয়ে বিস্তারিত জানানো সম্ভব হবে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের তথ্য পাওয়া যায়নি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।