বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক 

বেনাপোলে বিজিবির অভিযানে চোরাচালান পণ্য আটক 
চোরাচালান পণ্য আটক 
যশোরের বেনাপোল সীমান্তে অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যরা।
শনিবার ( ২৬ সেপ্টেম্বর ২০২৬) দিনব্যাপী ৪৯ বিজিবি অধীনস্থ বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্টের টহলদল কর্তৃক সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ২২টি শাড়ী, ১টি থ্রি-পিস, ৭৪টি কসমেটিক্স সামগ্রী আটক করে।
আটককৃত মালামালের মূল্য ২,৫০,৭০০/-(দুই লক্ষ পঞ্চাশ হাজার সাতশত) টাকা।
যশোর  ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, জানান, দীর্ঘদিন যাবত মাদকদ্রব্য ও চোরাচালানী মালামালসহ পাচার চক্র আটকের নিমিত্তে সীমান্ত এলাকায় বিজিবি’র বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য এবং বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করতে সক্ষম হচ্ছে।
সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে জানান বিজিবি কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।