শার্শায় নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ও ইউপি সদস্য আবু তালেব আটক

শার্শায় নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি ও ইউপি সদস্য আবু তালেব আটক
ইউপি সদস্য আবু তালেব আটক
যশোরের শার্শা থানা পুলিশের অভিযানে ৮ নং বাগআঁচড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য আবু তালেবকে আটক করেছে শার্শা থানা পুলিশ সদস্যরা।
আটক আসামী হলেন, শার্শা থানাধীন বাগ আঁচড়া ইউনিয়নের বাগ আঁচড়া ( সাতভাইর পাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদ মন্ডলের ছেলে আবু তালেব (৪৭)।
শনিবার ( ২৬ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ জানায়,  শার্শা থানার ,এফআইআর নং-২৩, তারিখ- ১৯ সেপ্টেম্বর, ২০২৬; জি আর নং-৩০২, তারিখ-১৯ সেপ্টেম্বর, ২০২৬; ধারা- 15(3)/25D, The Special Powers Act, 1974; তৎসহ 3/4/6, The Explosive Substances Act, 1908 এর তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ ও আটককৃত আসামী আবু তালেবকে সকাল ১১ টার সময় শার্শা থানাধীন বাগআঁচড়া গ্রামস্থ বাগআঁচড়া বাজারে সততা ইলেকট্র্রনিক্স এর সামনে হতে আটক করা হয়।
আটককৃত আসামী ০৮নং বাগআঁচড়া ইউনিয়নের ২নং ওয়ার্ড কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের সভাপতি ও স্থানীয় ইউপি সদস্য বলে জানা যায়।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,আটককৃত আসামীকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।  থানা এলাকায় অভিযান পরিচালনা অব্যাহত আছে।থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক রয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।