অসহিষ্ণুতা প্রসঙ্গে মিডিয়ায় ভুল বোঝাবুঝি

বিনোদন ডেস্ক: আমির খান বলেছেন, আমি ভারতে জন্মেছি, ভারতেই মরতে চাই। আমি কখনোই বলিনি, দেশে অসহিষ্ণুতা আছে এবং দেশ ছেড়ে চলে যাব। অসহিষ্ণুতা প্রসঙ্গে মিডিয়া ভুল বোঝাবুঝি ছড়িয়েছে বলে অভিযোগ করেন তিনি।

কিছুদিন আগে এক অনুষ্ঠানে দেশে অসহিষ্ণুতা প্রসঙ্গে আমির খানের মন্তব্যকে কেন্দ্র করে দেশজুড়ে তুমুল বিতর্ক সৃষ্টি হয়। এ নিয়ে নিয়ে অবশ্য কম জল ঘোলা হয়নি। অসহিষ্ণুতা বিতর্কে মুখ খোলায় ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’-র বিজ্ঞাপন থেকে সরানো হয় আমিরকে। তার নিরাপত্তাও সঙ্কুচিত করা হয়। এরপরেই এ বিষয়ে মুখ খুললেন বলিউডের এই পারফেকসনিস্ট।

সোমবার মুম্বাইয়ে এক অনুষ্ঠানে আমির খান বলেন, কিছু মানুষ আমার ওপর ক্ষুব্ধ হয়েছেন। তাদের ক্ষুব্ধ হওয়ার কারণ সঠিক। তবে তাদেরকে আমার মন্তব্য সম্পূর্ণ দেখানো হয়নি। অসহিষ্ণুতা প্রসঙ্গে মিডিয়া ভুল বোঝাবুঝি ছড়িয়েছে বলে অভিযোগ করেন তিনি।

আমির খান বলেন, ‘কেউ যদি আমার সামনে এমন কথা বলে তাহলে আমারও খারাপ লাগবে। যারা আমার ওপর ক্ষুব্ধ হয়েছেন, তাদের অসন্তুষ্টির বিষয়টি আমি বুঝি, তাদের কোনো দোষ নেই। তারা কেবল বিভ্রান্তির শিকার হয়েছেন। আমি ভারতকে ভালোবাসি। আমি এ দেশে জন্মেছি, এখানেই মরতে চাই।’

তিনি বলেন, আমি বা কিরণ কেউই দেশ ছেড়ে যাওয়ার কথা বলিনি। ভবিষ্যতেও কখনো এমন কথা কখনো চিন্তা করব না। আমি তো দুই সপ্তাহের বেশি দেশের বাইরে থাকতে পারি না।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।