যশোরের শার্শা থানা পুলিশের চলমান বিশেষ অভিযানে নিয়মিত মামলায় নিষিদ্ধ কৃষকলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমানকে আটক করেছে পুলিশ সদস্যরা।
আটা আসামী হলেন, শার্শা থানাধীন চটকাপোতা গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে মফিজুর রহমান (৪৫)।
রোববার (১১ অক্টোবর ২০২৬) রাতে পুলিশ জানায়,শার্শা থানা পুলিশের অভিযানে শার্শা থানার এফআইআর নং-২৩, তারিখ- ১৯ সেপ্টেম্বর, ২০২৬; জি আর নং-৩০২, তারিখ-১৯ সেপ্টেম্বর, ২০২৬; ধারা- 15(3)/25D, The Special Powers Act, 1974; তৎসহ 3/4/6, The Explosive Substances Act, 1908 এর তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ ও আসামী মফিজুর রহমানকে ১০/১০/২০২৬ রাত সাড়ে এগোরাটার সময় শার্শা থানাধীন চটকাপোতা গ্রামস্থ আটক আসামীর বসত বাড়ী হতে আটক করা হয়।
আটককৃত আসামী, শার্শা উপজেলার কার্যক্রম নিষিদ্ধ সংগঠন কৃষকলীগের সাধারণ সম্পাদক বলে জানা যায়।
শার্শা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,আটককৃত আসামীকে ১১/১০/২০২৬ তারিখে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।থানা এলাকায় অভিযান পরিচালনা অব্যাহত আছে।থানা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বভাবিক।





