রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ পরিদর্শনে নিয়ন্ত্রক সংস্থা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ পরিদর্শনে নিয়ন্ত্রক সংস্থা
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ পরিদর্শনে নিয়ন্ত্রক সংস্থা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে বিদ্যুৎ উৎপাদন শুরুর প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা যাচাই করতে পরিদর্শন কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (বায়েরা)।

রোববার (১১ অক্টোবর) সকালে রূপপুর প্রকল্পের ট্রেনিং সেন্টার অডিটোরিয়ামে এক সভার মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা হয়। সভায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক, সংশ্লিষ্ট প্রতিনিধিরা, বিশেষজ্ঞ এবং ভিও-সেফটি বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।

পরিদর্শনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১-এর উৎপাদন শুরুর আগে প্রয়োজনীয় কারিগরি, পরিচালনাগত ও নিরাপত্তাসংক্রান্ত বিষয়গুলো যাচাই করা হবে। পাশাপাশি বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, প্রয়োজনীয় নথিপত্র, পরিচালনার প্রস্তুতি এবং নিরাপত্তাব্যবস্থা যথাযথভাবে বাস্তবায়িত হয়েছে কি না, তা পর্যালোচনা করা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বায়েরার এই পরিদর্শন ১১ অক্টোবর থেকে ১৭ অক্টোবর ২০২৬ পর্যন্ত চলবে। পরিদর্শন শেষে প্রাপ্ত তথ্য ও পর্যবেক্ষণ মূল্যায়ন করে পরবর্তী পর্যায়ের জন্য প্রয়োজনীয় নিয়ন্ত্রক প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

প্রতিবেদন অনুযায়ী, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউনিট-১ রোববার ১১ অক্টোবর বিকেল ৩টা ৩৪ মিনিটে সফলভাবে রিঅ্যাক্টর ক্রিটিক্যালিটি অর্জন করেছে। এই পর্যায়ের পর বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ধাপে ধাপে বাড়ানোর প্রস্তুতির ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থার পরিদর্শনকে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচনা করা হচ্ছে।

কেন্দ্রটির কমিশনিং কার্যক্রমে নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। সংশ্লিষ্ট সব পরীক্ষা, পরিদর্শন ও পরবর্তী কার্যক্রম অনুমোদিত পদ্ধতি এবং নিয়ন্ত্রক সংস্থার নির্দেশনা অনুসারে সম্পন্ন করার কথা রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।