× Banner
সর্বশেষ
শিগগিরই ১০ম ওয়েজ বোর্ড গঠনের কার্যক্রম শুরু হবে – তথ্যমন্ত্রী দুর্নীতি ও ভুল পরিকল্পনায় ভেঙে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা – প্রতিমন্ত্রী অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে যদি অপরাধী না হয় : নাহিদ ইসলাম উন্নয়নমূলক কাজে ইউনিয়নভিত্তিক কমিটি গঠন করা হবে – ডেপুটি স্পিকার চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে প্রথম হজ ফ্লাইট উদ্বোধন সবার আগে বাংলাদেশ, দেশের স্বার্থকে সমুন্নত রেখে কাজ করতে হবে – ভূমি ও পার্বত্য প্রতিমন্ত্রী শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন পাইকগাছায় ২০ হাজার ৫৪০ শিশু কে দেওয়া হবে হাম- রুবেলা ভ্যাকসিন পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার  কৃষিমন্ত্রীর সাথে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের সাক্ষাৎ কামারখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এস.এস.সি পরীক্ষা অনুষ্ঠিত-২০২৬

ডিক্যাপ্রিও লেনিনের চরিত্রে অভিনয় করবেন!

admin
হালনাগাদ: বুধবার, ২৭ জানুয়ারী, ২০১৬

বিনোদন ডেস্ক: লিওনার্দো ডিক্যাপ্রিও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লামিদিরি পুতিনের চরিত্রে অভিনয় করতে আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু তিনি কি জানতেন সত্যিই এ ধরনের চরিত্রে অভিনয় করার জন্য প্রস্তাব পাবেন! তবে পুতিনের চরিত্রে না হলেও রুশ বিপ্লবের মহানায়ক লেনিনের চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছেন ডিক্যাপ্রিও।

জানা গেছে, এই মাসের গোড়ার দিকে ডিক্যাপ্রিও বলেছিলেন, রাশিয়ার ইতিহাস নিয়ে আরও অনেক বেশি ছবি তৈরি করা উচিত। নিজের পছন্দের চরিত্র হিসাবে পুতিন এবং রাসপুতিনের নামও করেন। এমনকী পুতিনের চরিত্রে অভিনয় করতে চান বলে জানান তিনি। হয়তো নিজেও জানতেন না কয়েক দিন বাদেই এমনই এক বিখ্যাত ঐতিহাসিক চরিত্রে অভিনয় করার সুযোগ তার কাছে আসবে।

ভ্লাদিমির লেনিনের চরিত্রে অভিনয় করার জন্য ৪১ বছর বয়সি স্টারকে প্রস্তাব দিল রাশিয়ার অন্যতম বড় স্টুডিও। ছবির এক মুখপাত্র ভ্যালেরি কার্লভ বলেন, ‘ঐতিহাসিক ছবি তৈরি করা সব সময় একটা চ্যালেঞ্জ। লিওনার্দো ডিক্যাপ্রিও-র সঙ্গে লেনিনের মুখের অদ্ভুত মিল পাওয়া যায়। দু’ জনের ছবি পাশাপাশি রাখলে সেটা আরও ভালো বোঝা যায়। আমাদের হাতে সব কিছু মজুদ রয়েছে যা দিয়ে তখনকার সময়কে ভালো করে দেখানো যায়।’

এ নিয়ে টুইটও করেন কার্তিন বালাক্লাভা এবং আব্রাহাম পেনা। পাশাপাশি লিওনার্দোর সঙ্গে লেনিনের ছবি আপলোড করেন তারা। রাশিয়ার এই স্টুডিওটি ১৯১৪ সাল থেকে ছবি তৈরি করে আসছে। সে সময় অবশ্য দেশের সেনাবাহিনী ছবি তৈরির দায়িত্বে থাকত। এক সময় একে সেন্ট পিটার্সবার্গ ফিল্ম কমিটি বলে চিনতেন সকলে।


এ ক্যটাগরির আরো খবর..