× Banner
সর্বশেষ
হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নে কাজ করছে সরকার -খোকন তালুকদার এমপি দেশের ৬৪টি জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা -যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী পতিত সরকারের সময়ে নারী ও সংখ্যালঘুদের উপর জুলুম অত্যাচার বর্ণনাহীন -রাশেদ আল মাহমুদ তিতুমীর- চিড়িয়াখানা দর্শনার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত সেবা প্রদান করতে হবে -মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দুর্নীতির অভিযোগে আফাআউস এর মমতাজুলকে অপসারণ গর্ভবতীরাও হামের ঝুঁকিতে, সতর্ক থাকতে বললেন চিকিৎসকরা শিকলে বন্দি জীবন কাটছে বনলতার, নিরুপায় পরিবার  জ্বালানি নিরাপত্তায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্র কৌশলগত সমঝোতা সই বেনাপোল পুটখালী সিমান্ত এলাকায় বিজিবি অভিযানে ৫০ বোতল ভারতীয় উইনিক্স সিরাপ উদ্ধার

পাইকগাছা ( খুলনা) প্রতিনিধি

পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার 

ACP
হালনাগাদ: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির ঘটনায় আটক -৩ ; সিসিটিভির সরঞ্জাম উদ্ধার

খুলনার পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আলোচিত চুরি ঘটনার ১০ দিনের মধ্যে ৩ জন কে আটক এবং চুরি হওয়া সিসিটিভির সরঞ্জাম উদ্ধার করেছে থানা পুলিশ ।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে। পুলিশ রিমান্ড আবেদন চেয়ে আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে। আটককৃতরা হলেন পৌরসভার ৫ নং ওয়ার্ড সরল গ্রামের মান্নান গোলদারের ছেলে ফয়সাল গোলদার (৩২), একই এলাকার শেখ সিদ্দিক মিস্ত্রির ছেলে রমজান শেখ (৩৩) ও ৭ নং ওয়ার্ড বাতিখালী এলাকার জামাল গাজী ওরফে হরমুজ গাজীর ছেলে বাবু ওরফে এলিয়েন বাবু (২৮)।

ওসির নির্দেশনায় থানা পুলিশের এসআই আয়ুব আলী সঙ্গীয় ফোর্স নিয়ে ১৬ এপ্রিল রাতে বিশেষ অভিযান চালিয়ে ফয়সাল, রমজান ও বাবুকে আটক করে। এসময় আটককৃতদের কাছ থেকে চুরি হওয়া সিসিটিভির রাউডার ও অনু উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী সরোয়ার হোসেন বাদি হয়ে আটককৃতদের বিরুদ্ধে থানায়   মামলা করেন। যার মামলা নং ১০, তারিখ ১৬-০৪-২০২৬।

এ মামলায় আটক দেখিয়ে আটককৃত ৩ জন কে ৫ দিনের রিমান্ড আবেদন চেয়ে আদালতে পাঠানো হয়েছে বলে থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া জানান। তিনি বলেন চুরি সহ সবধরনের অপরাধ দমনে পুলিশ সার্বক্ষণিক কাজ করছে। পর্যায়ক্রমে এলাকার সব অপরাধীদের আইনের আওতায় আনা হবে বলে থানা পুলিশের দায়িত্বশীল এ কর্মকর্তা জানান।

উল্লেখ্য গত ৫ এপ্রিল রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুঃসাহসিক এ চুরির ঘটনা ঘটে। সংবদ্ধ চোরেরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের জানালার গ্রীল কেটে সিসিটিভির মনিটর, ডিভিআর ও রাউডার সহ বিভিন্ন সরঞ্জাম ও মালামাল চুরি করে পালিয়ে যায় বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আহসানারা বিনতে আহমেদ জানান।


এ ক্যটাগরির আরো খবর..