সাহিত্য-সংস্কৃতির চর্চায় অবদানের স্বীকৃতি অধ্যাপক আবদুল হাকিম ও মো. জাহাঙ্গীর হোসেন ফকিরকে সংবর্ধনা

সাহিত্য-সংস্কৃতির চর্চায় অবদানের স্বীকৃতি অধ্যাপক আবদুল হাকিম ও মো. জাহাঙ্গীর হোসেন ফকিরকে সংবর্ধনা
গৌরনদীতে সাহিত্য-সংস্কৃতিতে অবদানের স্বীকৃতি

সাহিত্য ও সংস্কৃতির বিকাশে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবে অধ্যাপক আবদুল হাকিম ও মো. জাহাঙ্গীর হোসেন ফকিরকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৪টায় অনির্বাণ সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম, বাংলাদেশের উদ্যোগে বরিশালের গৌরনদীতে বাটাজোর রাবেয়া ফজলে করিম মহাবিদ্যালয়ের হলরুমে অবসরপ্রাপ্ত সাবেক অধ্যক্ষ কবি মিজানুর রহমান এর সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁদের এ সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে আলোচনা করেন কবি মহাদেব বসু অবসরপ্রাপ্ত শিক্ষক মনোতোষ দাস, কবি অাফরোজা বেগম,ডাঃ মণীষ চন্দ্র বিশ্বাস, কবি প্রকাশ রায়, উৎপল চক্রবর্তী,রফিক রুবেল, শেখ খলিলুর রহমান,প্রমথ সরকার, সাইদ বীন ভূইয়া পান্নু, তরুণ চক্রবর্তী সাহিত্য অনরাগী মোজাম্মেল হক ফিরোজ, এবায়দুল হক শাহিন, ডাঃ কে এম সাইদ মাহমুদ, বজলুর রহমান সহ সংস্কৃতিকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, সাহিত্য ও সংস্কৃতির চর্চার মাধ্যমে সমাজে মানবিক মূল্যবোধ ও অসাম্প্রদায়িক চেতনা আরও শক্তিশালী করা সম্ভব। দীর্ঘদিন ধরে সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে অবদান রেখে যাঁরা কাজ করে যাচ্ছেন, তাঁদের সম্মাননা দেওয়া নতুন প্রজন্মকে সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করবে।

সংবর্ধিত অতিথিরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও সাহিত্য ও সংস্কৃতির বিকাশে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

গৌরনদী প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।