গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জে ব্যবসায়ী ও অটোরিক্সা শ্রমিকদের ডাকা পৃথক ধর্মঘটে পৌরশহরে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
গতকালকের মতো আজও দুই পক্ষে লাটি, ইট ও দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া চলছে। বিক্ষুব্দ হাজারো শ্রমিক লাটি সোটা নিয়ে সকাল থেকে পৌরশহরে পূর্বঘোষীত ধর্মঘট পালনের জন্য অবস্থান নেয় অপর দিকে টিকরবাড়ী এলাকায় অবস্থান নেন অপর পক্ষ।
সোয়া ১২টায় শ্রমিক অসন্তোষ বাড়তে থাকলে এলোপাতাড়ি ভাংচুর ও ধাওয়া শুরু করেন শ্রমিকরা অপর দিকে বিক্ষিপ্তভাবে ব্যবসায়ীর পক্ষ নিয়ে এলাকাবাসী পাল্টা ধাওয়া দেন।
গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলতাফ হোসেন দুপুর ১২টায় এ প্রতিবেদককে জানান, শ্রমিকদের বিরত থাকার আহবান জানিয়ে অপর পক্ষকে সরিয়ে দেওয়া হয়েছে। অপর পক্ষ না থাকায় শ্রমিকরা সংঘর্ষে জড়ানোর সুযোগ পাবেনা।
উল্লেখ্য গতকাল শুক্রবার জুমআর নামাজের পর পৌরশহরের একটি বিপনী বিতানের সামনে সিএনজি অটোরিক্সা পার্ক করে রাখাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধে ব্যাবসায়ীর পক্ষে স্থানীয় টিকরবাড়ী এলাকাবাসী ও গাড়ী চালকের পক্ষে অটোরিক্সা শ্রমিকরা সংঘর্ষে জড়িয়ে পড়ে।
বিকাল সাড়ে ৪টায় পুলিশ কাদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। রাতে শ্রমিকরা জরুরী সভা করে শনিবার থেকে পূর্ব সিলেটে অনির্দিষ্টকালেরর জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেন অপরদিকে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ করে ধর্মঘট পালন করছেন।



