কলকাতায় আন্তর্জাতিক সেমিনার

বিশেষ  প্রতিবেদক_ বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনকে ইসু করে হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক সেমিনার আগামি এপ্রিলে।

ইউরোপ আমেরিকা কানাডা অস্ট্রেলিয়া ও পশ্চিম ও দক্ষিন এশিয়ার দেশগুলি থেকে প্রতিনিধি যোগ দিচ্ছেন। আসছেন ভারতের বিভিন্ন প্রদেশ থেকে প্রতিনিধি।

সুইডেনবাসী তরুন চৌধুরী এই প্রতিবেদককে বলেন যে তার আশা শ্রীমতী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে এই সংখ্যালঘু অস্তিত্বের সঙ্কট অচিরেই দূরীভূত হয়ে যাবে। তবে হাসিনা সরকারের ও দলের সর্ব স্তরে বিষয়টিকে অগ্রাধিকার দিয়ে ভাবতে হবে।

আমেরিকায় প্রবাসি সিতাংশু গুহ ক্ষোভ প্রকাশ করে বলেন যে আমরা বড় আশাহত। বাংলাদেশের হিন্দু বসবাসকারী এলাকা ও হিন্দু পরিবার কোন না কোন ভাবে পরিকল্পিত আক্রমনের শিকার হচ্ছে।

হাসিনা সরকারকের সদিচ্ছা সত্তেও পরিস্থিতি নিয়ন্ত্রনে আনা যাচ্ছে না। নাসিরনগর গাইবান্ধার মত গন আক্রমনের শিকার হয়ে সর্বস্ব খুইয়ে চলেছে দেশের সংখ্যালঘু নাগরিকেরা।

শ্রী গুহ মনে করেন বাংলাদেশের অতীত সংকটে ভারতের উজ্জল ভুমিকার  কথা। নব নির্বাচিত আমেরিকার প্রধান প্রশাসক ও ভারতের প্রশাসনিক প্রধানের কাছে আশা করেন যে ধর্মীয় সংখ্যালঘু নিপীড়ন বন্ধে হাসিনা প্রশাসনকে সাহাজ্য সহযোগিতা করবেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।