× Banner
সর্বশেষ
ভারতের প্রধানমন্ত্রীর বার্তা ও অনশন ভঙ্গ: যন্তর-মন্তরে কাটল জট, জয়ে ফিরল সাধারণতন্ত্র জগন্নাথদেবের পুনর্যাত্রা আজ: উল্টো রথযাত্রার ধর্মীয় তাৎপর্য, ইতিহাস ও আধ্যাত্মিক বার্তা সোনম ওয়াংচুক অনশন প্রত্যাহার, ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে আন্দোলন অব্যাহত আজ ২৪ জুলাই বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় সকাল ৯টার মধ্যে ১০ অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ২৪ জুলাই শুক্রবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করতে পারেন, দাবি রয়টার্সের টিপকাণ্ডে বরখাস্ত কনস্টেবল নাজমুল তারেককে চাকরিতে পুনর্বহালের নির্দেশ ধর্মমন্ত্রীর আশু আরোগ্য কামনায় দেশজুড়ে হেফাজতে ইসলামের বিশেষ দোয়া দক্ষিণ-পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি, সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত

কালীগঞ্জে আ’লীগ নেতার বাড়িতে পুলিশের অভিযান, স্বজনদের বাধায় রক্ষা

ACP
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
কালীগঞ্জে আ'লীগ নেতার বাড়িতে পুলিশের অভিযান, স্বজনদের বাধায় রক্ষা

ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান বিজুর বাড়িতে অভিযান চালিয়েছে পুলিশ।

পুলিশের দাবি, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সেখানে দলীয় নেতাকর্মীদের বৈঠক চলছিল, এমন সংবাদের ভিত্তিতে সেখানে পুলিশ পাঠানো হয়। তবে পরিবারের সদস্যদের বাধার মুখে একপর্যায়ে বিজু সেখান থেকে সরে যান।

মঙ্গলবার (২৩ জুন) দুপুর ১২টার দিকে কালীগঞ্জ পৌর এলাকার আড়পাড়া গ্রামে বিজুর বাড়িতে এ ঘটনা ঘটে।
বিজুর ছোট ভাই মুস্তাক আহমেদ লাভলু বলেন, ঘটনার সময় বিজু বাড়িতে বসে ছিলেন। অফিসে কোনো দলীয় কার্যক্রম বা নেতাকর্মীর উপস্থিতি ছিল না। এ সময় কালীগঞ্জ থানা পুলিশের একটি দল এসে কথোপকথনের একপর্যায়ে তাকে নিয়ে যেতে চায়।

তিনি বলেন, পুলিশকে ওয়ারেন্টের বিষয়ে জানতে চাইলে তারা কোনো সদুত্তর না দিয়ে জোরপূর্বক নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে পরিবারের সদস্যরা আতঙ্কিত হয়ে বাধা দেন। একপর্যায়ে বিজু ভাই সেখান থেকে চলে যান। যাওয়ার সময় দায়িত্বরত এক এসআই তার ব্যবহৃত আইফোনটি নিয়ে যান। বর্তমানে আমরা আতঙ্কের মধ্যে রয়েছি।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জেল্লাল হোসেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, মোস্তাফিজুর রহমান বিজুর বাড়ির কার্যালয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়ো হয়ে কার্যক্রম চালাচ্ছেন। বিষয়টি নিষেধ করতে পুলিশের একটি দল সেখানে যায়। পুলিশকে দেখে উপস্থিত ব্যক্তিদের সঙ্গে বাকবিতণ্ডা হয়।

একপর্যায়ে মোস্তাফিজুর রহমান বিজু দৌড়ে সেখান থেকে চলে যান। তখন তার পকেট থেকে ব্যবহৃত আইফোনটি পড়ে যায়। ফোনটি বর্তমানে আমার কাছে রয়েছে। তাদের পক্ষ থেকে কেউ এ ফোনটি ফেরত দেওয়া হবে।


এ ক্যটাগরির আরো খবর..