গৌরনদীতে পিতা-পুত্রকে পিটিয়ে আহত

গৌরনদীতে পিতা-পুত্রকে পিটিয়ে আহত

গৌরনদী প্রতিনিধি: গাছের নারিকেলপাড়াকে কেন্দ্র করে বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ বিল্বগ্রাম এলাকায় পিতা-পুত্রকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে। এ ঘটনায় শুক্রবার রাতে থানায় মামলা দায়ের করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ওই গ্রামের মৃত হাসান মৃধার পুত্র আলী মৃধা (৫০) জানান, দীর্ঘদিন থেকে তার আপন ভাই সরোয়ার মৃধার সাথে বসতবাড়ির জমি নিয়ে বিরোধ চলে আসছে। শুক্রবার সকালে তার (আলী) নারিকেল গাছ থেকে জোরপূর্বক নারিকেল পেড়ে নিয়ে যাচ্ছিলো সরোয়ার মৃধা ও তার পুত্র সাকিল মৃধা।

এতে বাঁধা দেওয়ায় তাকে (আলী) কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করে সরোয়ার ও তার পুত্র সাকিল মৃধা। এসময় পিতার উপর হামলা ঠেকাতে গেলে পুত্র রজিম মৃধাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। গৌরনদী মডেল থানার এসআই কেএম আব্দুল হক জানান, শনিবার দুপুরে অভিযান চালিয়ে মামলার আসামী সরোয়ার মৃধাকে গ্রেফতার করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।