প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে বৈঠক, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ নিয়ে বৈঠক, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান
বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ কার্যক্রমের অগ্রগতি ও নিয়োগপত্র প্রদান নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বৈঠকে নিয়োগপত্র প্রাপ্তি নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য না ছড়ানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়।

সভায় জানানো হয়, ১ অক্টোবর ২০২৬ তারিখ পর্যন্ত সময়ে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে কেউ নিয়োগপত্র না পেলে বিষয়টি পরবর্তীতে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করা হবে। যাচাই-বাছাই শেষে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে সংশ্লিষ্ট প্রার্থীদের নিয়োগপত্র পাঠানো হবে।

বৈঠকে আরও বলা হয়, সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন ও ভেটিং একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। এ কারণে নিয়োগপত্র প্রদানের ক্ষেত্রে প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন করা হচ্ছে।

এর আগে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর চূড়ান্তভাবে নির্বাচিত ১৪ হাজার ৩৮৪ জন প্রার্থীর ১ অক্টোবর ২০২৬ তারিখে সংশ্লিষ্ট জেলা প্রাথমিক শিক্ষা অফিসে যোগদানের কথা জানানো হয়েছে। এরপর ৪ অক্টোবর তাঁদের বিদ্যালয়ে পদায়নের তথ্যও প্রকাশ করা হয়েছে।

বৈঠকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শিক্ষার পরিবেশ আরও উন্নত করা, শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতার বিকাশ এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার তাগিদ দেন।

এ সময় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মিজ জেসমিন নাহার, অতিরিক্ত সচিব মনোয়ারা ইশরাত, অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
সংবাদ প্রতিনিধি

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।