আগৈলঝাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

আগৈলঝাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ডেঙ্গু ও মশাবাহিত অন্যান্য রোগের বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
আজ শনিবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদারের নেতৃত্বে উপজেলার বাশাইল বাজারে জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করার লক্ষে এ কার্যক্রম পরিচালিত হয়। পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে উপজেলার রাজিহার ইউনিয়নের বাশাইল বাজার এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বর্জ্য পরিষ্কার অভিযান চালানো হয়।
এ সময় বাজারের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয় এবং ডেঙ্গুর বিস্তাররোধে এবং ডেঙ্গু ধ্বংসে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে পরিচ্ছন্নতা বজায় রাখা এবং মশার বংশ বিস্তার রোধে সচেতনতা সৃষ্টি করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা বশির আহমেদ পান্না, বরিশাল উত্তর জেলা বিএনপি’র আহ্বায়ক সদস্য সারোয়ার হোসেন মিয়া, রাজিহার ইউনিয়ন বিএনপি’র আহবায়ক খোন্দকার মোহাম্মদ আলী, ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব শ্যামল ঘটক, গৈলা ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব বদিউজ্জামান সরল মোল্লা, ব্যবসায়ী মেজবা উদ্দিন প্রমুখ। এছাড়াও অভিযানে স্থানীয় বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রশাসনের সঙ্গে উপস্থিত থেকে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজে সহযোগিতা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নিরুপম মজুমদার বলেন, অপরিচ্ছন্ন পরিবেশ ও জমে থাকা পানি ডেঙ্গু ছড়ানোর প্রধান উৎস। এডিস মশা নিয়ন্ত্রণে আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বিশেষ করে বাজার এলাকায় নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে এবং কোথাও যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। তিনি আরও জানান, ডেঙ্গু মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সম্মিলিত অংশগ্রহণ একান্ত প্রয়োজন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।