মাগুরায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত, ৮ জন আহত

মাগুরা প্রতিনিধি ॥ মাগুরা-যশোর সড়কের ছয়চার নামক স্থানে গতকাল  শনিবার ভোরে ট্রাক মাইক্রোবাসের সংঘর্ষে খোদেজা খাতুন (৪০) ও ছুটু বিবি (৭০) ও মজিরন বেগম (৪৫) নামে ৩ নারী নিহত, অপর ৮ জন আহত হয়েছে।

মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন দুর্ঘটনায় আহত মাসুদ মোল্যা জানান, ভোরে ফরিপুর থেকে ভারতের  আজমির শরীফের উদ্দেশে যশোরের বেনাপোল যাচ্ছিলেন তারা।

এসময় মঘির ঢাল এলাকায় একটি ট্রাক যাত্রীবাহি বাসটিকে আঘাত করলে খোদেজা খাতুন ও ছুটু বিবি ঘটনাস্থলেই নিহত হন।

এছাড়া ৮ জন আহত হন। আহতদের মাগুরা সদর ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে। হতাহতদের বাড়ি ফরিদপুরের চেনাপোতা গ্রামে।

এ ব্যাপারে মাগুরা হাইওয়ে পুলিশের এস আই বিটুল হাসান জানান, নিহত দুজনের লাশ মাগুরা সদর হাসপাতালে রাখা হয়।

পরবর্র্তীতে আহতদের শারীরীক অবস্থা আরো খারাপ হলে তাদেরকে ফরিদপুর মেডিকেলে স্থানান্তরিত করা হয়। ফরিদপুর মেডিকেলে নেয়ারপর মজিরন বেগম মারা যায়।

মাইক্রোবাসটিকে কোন যানবহন ধাক্কা দিয়েছে কিম্বা কিভাবে দুর্ঘটনা ঘটেছে তা বোঝা যাচ্ছে না। ঘটনাস্থলে শুধু মাইক্রোবাসটিই আছে।

মাইক্রোচালকসহ আহতদের অধিকাংশই গুরুতর জখম হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এদের মধ্যে সালাম মোল্যা, নুর মহম্মদ মোল্যা, মান্না মোল্যা, আছেম মোল্যা, কমল মোল্যা, মাসুদ মোল্যা, আল-আমিন মোল্যাকে মাগুরা সদর হাসপাতাল থেকে ফরিদপুর মেডিকেলে নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।