অসুস্থ বৃদ্ধা মাকে দেখার জন্য চিন্ময় দাসের প্যারোলে মুক্তির আবেদন আদালতে নাকচ

অসুস্থ বৃদ্ধা মাকে দেখার জন্য চিন্ময় দাসের প্যারোলে মুক্তির আবেদন আদালতে নাকচ
অসুস্থ বৃদ্ধা মাকে দেখার জন্য চিন্ময় দাসের প্যারোলে মুক্তির আবেদন আদালতে নাকচ

হত্যা ও রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা  চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর প্যারোলে মুক্তির আবেদন নাকচ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (৯ সেপ্টেম্বর) অসুস্থ বৃদ্ধা মাকে দেখার জন্য তার প্যারোলে মুক্তির আবেদন করে পরিবার।

তবে জেলা ম্যাজিস্ট্রেটের পক্ষ থেকে তাদের জানানো হয়েছে—শুধু নিকটাত্মীয়ের বাবা-মা, স্ত্রী-সন্তানের মৃত্যু হলে ধর্মীয় কার্যে অংশ নিতে বা শেষ বিদায় জানাতে বন্দিকে সাময়িক মুক্তি দেওয়া যাবে। তবে এর সময়কাল ১২ ঘণ্টার বেশি হবে না। কারও অসুস্থতার জন্য প্যারোলে মুক্তির বিধান নেই।

চিন্ময়ের পরিবার সূত্র জানা গেছে, বুধবার চিন্ময়ের বড় ভাই রঞ্জন কুমার ধর জেলা ম্যাজিস্ট্রেটের দায়িত্বপ্রাপ্ত চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার কাছে এ আবেদন করেন। জেলা প্রশাসক পদাধিকারবলে কারা ব্যবস্থাপনা কমিটির সভাপতিও।

চিন্ময়ের পরিবারের পক্ষ থেকে প্যারোলে মুক্তির আবেদন নাকচ করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

চিন্ময় কৃষ্ণ ২০২৪ সালের ২৫ নভেম্বর থেকে কারাগারে আটক আছেন। ওই বছরের ৩১ অক্টোবর চট্টগ্রামের কোতোয়ালি থানায় ১৯ জনকে আসামি করে মামলাটি করেছিলেন নগরের চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান।

ওই মামলায় ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকা থেকে চিন্ময় দাসকে গ্রেফতার করা হয়। পরদিন চট্টগ্রামের আদালতে হাজির করা হলে তার জামিন আবেদন নাকচ করা হয়।

এ সময় তার অনুসারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের মধ্যে আদালত-সংলগ্ন এলাকায় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার ঘটনা ঘটে।

ওই ঘটনায় আলিফের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম দিয়ে হত্যা মামলা করেন। পরে তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ওই হত্যা মামলায়ও চিন্ময় দাসকে শ্যোন অ্যারেস্টের আদেশ দেন আদালত।

এছাড়া হত্যাচেষ্টা, হামলা, সরকারি কাজে বাধা, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা এবং ককটেল বিস্ফোরণের ঘটনায় পুলিশের করা তিনটি এবং আলিফের ভাইয়ের করা একটি মামলাসহ আরও কয়েকটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।