চীন সফরে যাচ্ছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

চীন সফরে যাচ্ছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার চীন সফরে যাচ্ছেন। গত চার বছরের মধ্যে এটি হচ্ছে অস্ট্রেলিয়ার কোন শীর্ষ কূটনীতিকের প্রথম চীন সফর।

বিশ্লেষকরা একে দু’দেশের সম্পর্কের বরফ গলানোর উদ্যোগ হিসেবে বিবেচনা করছেন। ক্যানবেরা বলেছে, দু’দেশের কূটনৈতিক সম্পর্কের ৫০তম বার্ষিকী উপলক্ষে পেনি উং বেইজিং যাচ্ছেন। সফরকালে তিনি চীনের স্টেট কাউন্সিলর ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রী ওয়াং ই এর সঙ্গে সাক্ষাত করবেন।

এ সফরের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী এন্থনি আলবানিজ বলেছেন, অস্ট্রেলিয়া চীনের সাথে স্থিতিশীল সম্পর্ক চায়। তিনি বলেছেন, ‘যেখানে পারি সেখানে আমরা সহযোগিতা করবো, যেখানে অবশ্যই দরকার সেখানে দ্বিমত পোষণ করবো এবং আমরা জাতীয় স্বার্থে নিয়োজিত থাকবো।’

সর্বশেষ ২০১৮ সালে অস্ট্রেলিয়ার পররাষ্ট্র মন্ত্রী চীন সফর করেছিলেন। এর পর থেকে এক সময়ের চমৎকার সম্পর্কে ফাটল ধরা শুরু করে। রাজনীতিসহ নানা নৈতিক ইস্যুতে দু’দেশের মধ্যে মতদ্বৈততা বাড়তে থাকে। তবে, চীন এখনও অস্ট্রেলিয়ার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। অস্ট্রেলিয়া চীনকে প্রচুর আকরিক, ধাতব ও খনিজ সরবরাহ করে। এটি চীনের অভূতপূর্ব অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ব্যাপক অবদান রাখছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Ovi Pandey
লেখক / প্রতিবেদক

Ovi Pandey

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।