× Banner
সর্বশেষ
মালদ্বীপে গুরুতর অসুস্থ প্রবাসীর হাতে দেশে ফেরার টিকিট তুলে দিলেন হাইকমিশনার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপিয়ান কমিশনারের সাক্ষাৎ শার্শায় প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনকে ঘিরে স্বেচ্ছাসেবক দলের প্রস্তুতি সভা বিতর্কে বিএনপির মনোনীত নারী প্রার্থী মতুয়া সুবর্ণা ঠাকুর মুক্তিযুদ্ধ জাদুঘর পরিদর্শন করলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আইবিসিসিআই-এর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের মতবিনিময়মূলক অধিবেশন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি বৈশ্বিক এভিয়েশন হাবে পরিণত করা হবে – বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী লুটপাটের পর পীরকে হত্যা করছে যুদ্ধাপরাধীচক্র : মোমিন মেহেদী বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের ৫৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত পিসিএ চুক্তির প্রাথমিক স্বাক্ষর ক‌রে‌ছে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়ন

মাহমুদ খান, সিলেট

সিলেটের শিশু মুনতাহা হত্যাকাণ্ড চার আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর

Kishori
হালনাগাদ: সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
শিশু মুনতাহা হত্যাকাণ্ড

সিলেটের কানাইঘাট উপজেলায় শিশু মুনতাহা হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত চার আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
সোমবার (১১ নভেম্বর) বিকেল ৩টার দিকে সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৪ এর বিচারক কাজী মো. আবু জাহের বাদল এই রিমান্ড আবেদন মঞ্জুর করেন।
এর আগে দুপুর দেড়টার দিকে চার আসামিকে আদালতে তোলা হয়। পরে মামলার তদন্ত কর্মকর্তা তাঁদের সাত দিনের রিমান্ডের আবেদন করেন। তবে আদালত প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে থাকা আসামিরা হলেন কানাইঘাট সদর ইউনিয়নের বীরদল ভাড়ারিফৌদ গ্রামের মৃত ময়না মিয়ার মেয়ে শামীমা বেগম মার্জিয়া (২৫), তার মা আলিফজান বিবি (৫৫), একই এলাকার মৃত ছইদুর রহমানের ছেলে ইসলাম উদ্দিন (৪০) ও মামুনুর রশিদের স্ত্রী নাজমা বেগম (৩৫)।
মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুল খালিক জানান, এটি একটি নির্মম হত্যাকাণ্ড, যা পুরো জাতিকে কষ্ট দিয়েছে। হত্যাকাণ্ডের পর মরদেহ গোপন করে অন্যকে ফাঁসানোর চেষ্টা করা হয়েছিল, কিন্তু হাতেনাতে ধরা পড়ে গেছে। তদন্তের জন্য আসামিদের রিমান্ড চাওয়া হলে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
তিনি আরও জানান, আসামিদের পক্ষেও একজন আইনজীবী ছিলেন। আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করেছি। পরে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
প্রসঙ্গত, মুনতাহা কানাইঘাট উপজেলার সদর ইউনিয়নের বীরদল ভাড়ারিফৌদ গ্রামের শামীম আহমদের মেয়ে। গত ৩ নভেম্বর সকালে তার বাবার সঙ্গে একটি ওয়াজ মাহফিল থেকে বাড়ি ফেরার পর শিশুটি আশপাশের বাড়ির শিশুদের সঙ্গে খেলতে যায়। কিন্তু বিকেলের পর বাড়িতে না ফেরায় খোঁজাখুঁজি শুরু হয়। পরবর্তীতে রোববার ভোররাতে বাড়ির পাশের একটি নালা থেকে মুনতাহার মরদেহ উদ্ধার করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..