মহেশপুর সীমান্ত থেকে আরও ৯ জন আটক

স্টাফ রিপোর্টার, ঝিনাইদহ ॥  ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশকালে আরো ৯ জনকে আটক করেছে বিজিবি।

আজ মঙ্গলবার ভোর রাতে উপজেলার জলুলী ও পলিয়ানপুর বিওপির মাঠপাড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

খালিশপুর ৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লেঃ কর্নেল কামরুল আহসান জানান, মঙ্গলবার ভোররাতে জলুলী ও পলিয়ানপুর বিওপির মাঠপাড়া সীমান্ত দিয়ে ভারতে থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ৯ জনকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে ৪ জন পুরুষ ও ৩ জন নারী ও শিশু রয়েছে ২ জন। তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক বলে দাবি করছে।

এ নিয়ে ৫৮ ব্যাটালিয়ানের আওতায় ঝিনাইদহ সীমান্তে অবৈধ প্রবেশের সময় মোট ২’শ ৩৮ জনকে আটক করেছে বিজিবি।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।