পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক

পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক
যশোরের শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
আটক আসামি হলেন,শার্শা থানার পিপড়াগাছি গ্রামের মৃত মোখছেদ আলী সরদারের ছেলে শাজাহান সর্দার (৫৫)।
বুধবার (১২ আগস্ট)  রাত এগোরাটার সময় পুলিশ জানায়, শার্শা থানাধীন শার্শা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানাধীন শার্শা সাকিনস্থ শার্শা থেকে জামতলাগামী পাকা রাস্তায় ইজিবাইক স্টান্ডে শার্শা দই ঘর নামক মিষ্টির দোকানের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।
আটককৃত আসামীর হেফাজতে হতে জব্দ তালিকা মূলে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামিনুল হক জানান,উক্ত ঘটনায় একটি নিয়মিত মাদক মামলা রুজু করা হয়।তৎপ্রেক্ষিতে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।