আবুহেনা, আত্রাই(নওগাঁ)প্রতিনিধি : নওগাঁ জেলার আত্রাই উপজেলার বিশা ইউনিয়নের বিশা হাইস্কুল ও প্রাথমিক বিদ্যালয়ে বানভাসি হতদরিদ্রের মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বুধবার বিকালে আত্রাই উপজেলা প্রসাশনের উদ্যোগে বিশা ইউনিয়নে হাইস্কুল ও প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া বিশা গ্রামের ৩৫ টি পরিবার ও ভাঙাজাঙ্গাল গ্রামের ১০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।
বিশা ইউনিয়নের হাইস্কুল ও প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নেওয়া করোনা সমস্যার ও বন্যার জন্য অসহায় হয়ে পড়া বসবাসকারী প্রতি পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ছানাউল ইসলাম, পিআইও নভেন্দ্র নারায়ন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপজেলা এছাড়াও উপস্থিত ছিলেন বিশা ইউপি চেয়ারম্যান মোঃ আব্দুল মান্নান, আত্রাই উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মো.ছালেক।


