× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

নওগাঁর মান্দায় আত্রাই নদীতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

Kishori
হালনাগাদ: রবিবার, ৩১ মে, ২০২৬
আত্রাই নদীতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

নওগাঁর মান্দা উপজেলায় আত্রাই নদীতে গোসল করতে নেমে মাশফিক (১০) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (৩০ মে) দুপুরে উপজেলার কয়াপাড়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত মাশফিক ওই গ্রামের বাসিন্দা মামুনের ছেলে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রবিবার দুপুর ২টার দিকে সহপাঠীদের সঙ্গে বাড়ির পাশে আত্রাই নদীতে গোসল করতে যায় মাশফিক। নদীতে নামার পর একপর্যায়ে অসাবধানবশত সে গভীর পানিতে তলিয়ে যায়। সহপাঠীদের চিৎকার ও স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।
পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। দীর্ঘ খোঁজাখুঁজির পর নদী থেকে মাশফিককে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাকে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে নদীর পানিতে ডুবে ফুটফুটে এই শিশুর অকাল মৃত্যুতে পরিবার ও পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে চারপাশ।


এ ক্যটাগরির আরো খবর..