বেনাপোলে পূজামণ্ডপ পরিদর্শন, ২০ হাজার টাকা সহায়তা দিলেন ইমদাদুল হক

বেনাপোলে পূজামণ্ডপ পরিদর্শন, ২০ হাজার টাকা সহায়তা দিলেন ইমদাদুল হক
বেনাপোলে পূজামণ্ডপ পরিদর্শন, ২০ হাজার টাকা সহায়তা দিলেন ইমদাদুল হক

“ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই নীতিতে কোনো বিভেদের স্থান নেই।

এ দেশে আমার যেমন অধিকার, আপনারও ঠিক ততটুকুই অধিকার রয়েছে।” শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বেনাপোলের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে এসব কথা বলেন যশোর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব বেনাপোল পৌরসভার মেয়র পদপ্রার্থী ইমদাদুল হক ইমদাদ।

​শনিবার (১৮ অক্টোবর) রাত ৮ টার দিকে তিনি বেনাপোল পৌরসভার ঐতিহ্যবাহী পাট বাড়ি এবং কাগজপুকুর সার্বজনীন পূজা মণ্ডপ দুটি পরিদর্শন করেন।

পরিদর্শনের সময় তিনি সনাতন ধর্মাবলম্বী পুণ্যার্থীদের সাথে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন এবং মণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা ও আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন।

​পূজা উদযাপন কমিটিকে সার্বিক সহযোগিতা ও সংহতি জানানোর অংশ হিসেবে তিনি প্রতিটি মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে যুবদলের পক্ষ থেকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকার আর্থিক সহায়তার চেক তুলে দেন।

​চেক হস্তান্তরকালে প্রধান অতিথির বক্তব্যে ইমদাদুল হক বলেন, “আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশে বিশ্বাসী। বহু বছর ধরে এ দেশের সকল ধর্মের মানুষ পারস্পরিক সম্প্রীতি ও শান্তিতে বসবাস করে আসছে।

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসব যেন পূর্ণ আনন্দ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য আমরা সব সময় আপনাদের পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকব।”

​এ অনুদান প্রদান ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে পূজা মণ্ডপ পরিচালনা কমিটির দায়িত্বশীল ব্যক্তিবর্গসহ স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ এবং যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিএনপি ও অঙ্গ সংগঠনের এই সার্বিক সহায়তা ও সম্প্রীতির উদ্যোগে গভীর সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় পূজা উদযাপন কমিটি ও পুণ্যার্থীরা

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোল

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।