নিজস্ব মূল্যবোধ বজায় রেখে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

নিজস্ব মূল্যবোধ বজায় রেখে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর
নিজস্ব মূল্যবোধ বজায় রেখে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান শিক্ষামন্ত্রীর

আন্তর্জাতিক অংশীদারত্ব ও পারস্পরিক সহযোগিতাকে কাজে লাগিয়ে দেশের নিজস্ব মূল্যবোধ অক্ষুণ্ণ রেখে উন্নত, নৈতিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর আহছানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘নলেজ ইন্টিগ্রেশন অ্যান্ড এডুকেশনাল লিডারশিপ ২০২৬’ শীর্ষক শিক্ষা সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ আহ্বান জানান।

শিক্ষামন্ত্রী বলেন, আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে এগিয়ে যেতে প্রযুক্তিগত উদ্ভাবন ও জ্ঞানভিত্তিক শিক্ষার প্রসার জরুরি। তবে উন্নয়নের এই যাত্রায় মানবিকতা, নৈতিকতা ও নিজস্ব মূল্যবোধকে কোনোভাবেই উপেক্ষা করা যাবে না।

তিনি আরও বলেন, আগামী প্রজন্মকে দক্ষ ও যোগ্য করে গড়ে তোলার পাশাপাশি তাদের মধ্যে মানবিক গুণাবলি এবং নৈতিক দায়িত্ববোধের বিকাশ ঘটাতে হবে। প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে মূল্যবোধের সমন্বয় ঘটাতে পারলেই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণ সম্ভব হবে।

শিক্ষামন্ত্রী আশা প্রকাশ করেন, এ ধরনের আন্তর্জাতিক শিক্ষা সম্মেলন বিভিন্ন দেশের শিক্ষাবিদ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে জ্ঞান বিনিময় এবং পারস্পরিক সহযোগিতার সুযোগ বাড়াবে। একই সঙ্গে এসব উদ্যোগ বাংলাদেশের শিক্ষাব্যবস্থায় কার্যকর সংস্কার ও ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।