× Banner
সর্বশেষ
পেটে ঢুকিয়ে ইয়াবা পাচারের চেষ্টা,আটক গাজীপুরের তরুণী টেপ বল ক্রিকেটকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী সাত মন্ত্রণালয়ের তিন মন্ত্রী-প্রতিমন্ত্রী বগুড়ায় আসছেন শনিবার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান একটি দুর্ঘটনায় পেহেলির অকাল মৃত্যুতে মা-বাবার ভবিষ্যৎ স্বপ্নের সমাধি জুলাই আন্দোলনের ত্যাগকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যেতে হবে – তথ্যমন্ত্রী পুলিশ কর্মকর্তাদের নিয়ে অপপ্রচার, কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি শিগগিরই শুরু হবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ – পানি সম্পদ মন্ত্রী সংবাদপত্র সমাজের দর্পণ – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী শেখ হাসিনা কি বেঁচে আছেন, না কি মারা গেছেন- রাশেদ খাঁন

মান্দায় তুচ্ছ ঘটনায় বসতবাড়িতে হামলা-ভাংচুর ও মারপিটের অভিযোগ

Kishori
হালনাগাদ: রবিবার, ৩১ মে, ২০২৬
বসতবাড়িতে হামলা-ভাংচুর

নওগাঁর মান্দায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র বসতবাড়িতে হামলা-ভাংচুর ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে।
রবিবার (৩১ মে) বেলা ১২ টার সময় উপজেলার পরানপুর ইউনিয়নের সদলপুর গ্রামে এ ভাংচুর ও মারপিটের ঘটনা ঘটে।
এসময় প্রতিপক্ষের মারপিটে গীতারানী নামে এক মহিলা গুরুত্বর আহত হয়েছেন। তাকে স্থানীয়রা উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করান।
আহত গীতা রানী (৫৫) উপজেলার সদলপুর গ্রামের অরুনাকান্তের স্ত্রী।
অপরদিকে প্রতিপক্ষরা হলেন,পার্শ্ববর্তী কৈবারা গ্রামের মৃত চিংকুর ছেলে লোকমান আলী (৪০),এর ছেলে রিফাত (২২), জামালের ছেলে মিঠন (৪০), ঘাটকৈর গ্রামের কাঞ্চনের ছেলে ভোলা (২৫),মাদরার ছেলে বিজয় (২৩) ও জৈঠুর ছেলে নরু (২৪) সহ আরো অজ্ঞাত ৪০/৫০ জন।
ভুক্তভোগী গীতারানী জানান, ,ঈদের আগে গত (২৬ মে) আমার নাতি অমৃত কুমার জয় এসএসসি পরিক্ষা দিয়ে ভ্যানগাড়িতে চড়ে বাড়ি ফিরছিলেন। ফেরার সময় ঘাটকৈর বাজার এলাকায় অমৃত পৌঁছালে তাকে অটো চার্জার ধাক্কা দেয়।এই ঘটনাকে কেন্দ্র করে উভয় গাড়ি চালক ও অমৃতের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। বাগবিতণ্ডার একপর্যায়ে প্রতিপক্ষের লোকজনেরা অমৃতের ব্যবহ্ত ভ্যানগাড়ি ছিনিয়ে নিয়ে চলে যায়।
এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজনেরা গত ৩০ ও ৩১ মে দেশীয় অস্ত্রে-সস্ত্রে সজ্জিত হয়ে দফায় দফায় বসতবাড়িতে হামলা চলায়। এই সময় বাড়িতে থাকা আসবাবপত্র ভাংচুর করে নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা এবং ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
এব্যাপারে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি ব্যবস্থা নেওয়া হয়েছে।অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..