আগৈলঝাড়ায় যৌতুকের জন্য গৃহবধুকে নির্যাতন

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা ॥ বরিশালের আগৈলঝাড়ায় যৌতুকের জন্য এক গৃহবধুকে নির্যাতন করে গুরুতর অবস্থায় পিতার বাড়ি ফেলে রাখে শ্বশুরবাড়ীর লোকজন। দীর্ঘদিনে তার চিকিৎসার কোন সংবাদ না নেয়ায় মামলা দায়ের করেছে গৃহবধূ সুখি আক্তার।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার বাকপাড়া গ্রামের শহীদ জোয়াদ্দারের মেয়ে সুখী আক্তারের সাথে দুই বছর পূর্বে যৌতুক নিয়ে একই উপজেলার রাংতা গ্রামের আয়নাল হক হাওলাদারের ছেলে মোঃ নুরুজ্জামান হাওলাদারের বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময়ে পিতার বাড়ি থেকে টাকা আনার জন্য শাররীক নির্যাতন করত সুখীকে। চলতি বছরের ৮ জুলাই পিতার বাড়ি থেকে সুখী আক্তারকে স্বামী নুরুজ্জামানসহ তার পরিবার ২লক্ষ টাকা যৌতুক আনার জন্য চাপ দিলে সে অপরাগতা প্রকাশ করেন। এজন্য সুখী আক্তারকে শাররীক নির্যাতন করে মুর্মুষ অবস্থায় হাসপাতালে পাঠিয়ে দেয় নুরুজ্জামান ও তার পরিবার। বর্তমানে সুখী আক্তার মানসিক ভারসাম্য হীনতায় ভুগছেন বলে তার পরিবার জানায়।

স্বামীসহ তার পরিবার দীর্ঘদিনেও সুখীর সংবাদ না নেয়ায় সুখী আক্তার সম্প্রতি বরিশাল আদালতে মামলা দায়ের করেন, যার নং সিআর-৮৪। মামলা তদন্ত করে প্রতিবেদন দেয়ার জন্য মহিলা বিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দেয় আদালত।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।