শার্শার বাগআঁচড়ায় বধুসহ ৩ জনকে পিটিয়ে জখম

মো ঃ হামজা হাসানঃ যশোরের বাগআঁচড়া উজ্জল পাড়া পল্লীতে প্রতিপক্ষের হামলায় গৃহবধু সহ একই পরিবারে ৫ জন আহত হয়েছে। এর মধ্যে গৃহবধু মহাসিন আক্তারের অবস্থা আশংকা জনক, তাকে হাসপাতালের বেডে যন্ত্রনায় কাতরাতে দেখা যায়। তবে এই ঘটনার অভিযুক্ত কাওকে আটক করিনি পুলিশ।

স্থানীয়রা জানায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা চালাই বাবলু, ফল্টু, ফয়সাল ও অনেকে। এই সময় বাসাবাড়ি ও প্রাচীর ভাংচুর করা হয়। তাদের থামাতে গেলে আলামিন খাঁন, পারভিন, হাসান, মহাসিনা আক্তার আহত হন। মহাসিনা আক্তারের অবস্থা দিনে দিনে অবনতি হচ্ছে বলে দায়করেছেন হাসপাতালের সুত্র।

এ ব্যাপারে আলামিন খাঁন বাদি হয়ে ৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাতদের নামে শার্শা থানায়  এজাহার দায়ের করেছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।