আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধি ॥ ঠাকুরগাঁওয়ে দিনব্যাপী কৃষক-কৃষানীদের কারিগরী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ঠাকুরগাঁও সদর উপজেলার আকচা ইউনিয়ন পরিষদ হলরুমে কর্মশালার উদ্বোধন করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আরশেদ আলী।
আকচা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুব্রত কুমার বর্মনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা জাহেরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা আনিছুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দিদারুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় কৃষকদের উন্নতমানের ফল চাষের গুরুত্ব সহ কৃষি বিষয়ে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
আলোচনা সভা শেষে আক্চা ইউনিয়নের ৬০ জন কৃষক-কৃষানীর মাঝে গাছের চারা ও কৃষি সামগ্রী বিতরণ করা হয়।



