পাটকেলঘাটায় স্কুল ছাত্রীর আত্নহত্যা

এস.এম মফিদুল ইসলাম, পাটকেলঘাটা সংবাদদাতা ॥ সাতক্ষিরার পাটকেলঘাটায় স্বপ্না খাতুন (১১) নামের এক স্কুল ছাত্রী গলায় রশি দিয়ে আত্নহত্যা করেছে। স্বপ্না তালা উপজেলার পাটকেলঘাটা হাইস্কুলের ষষ্ঠ শ্রেনীর ছাত্রী।

জানা যায়, পাটকেলঘাটার ওভারব্রীজের নিচে বস্তিতে বসবাসরত আমজেদ মোড়লের কন্যা স্বপ্না খাতুন নিজ বাড়িতে ছিল। পরিবারের অজান্তে সোমবার দুপুর ১ টার দিকে নিজ ঘরের আড়ার সাথে রশি দিয়ে সে আত্নহত্যা করে। এসময় স্থানীয় প্রতিবেশীরা বিষয়টি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।

পাটকেলঘাটা হাইস্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ আব্দুল হাই জানান, স্বপ্না গত ১ সপ্তাহ যাবত স্কুলে হাজির ছিল না।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিবুল ইসলাম জানান, বিকাল ৫ টার দিকে আত্নহত্যা করেছে ঘটনাটি ঘটেছে। তবে কি কারণে সে আত্নহত্যা করেছে তা নিয়ে এলাকায় ধুম্মজালের সৃষ্টি হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।