বেনাপোল পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত

বেনাপোল পৌরসভার তিন নম্বর ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত
ক্যারাম প্রতিযোগিতা অনুষ্ঠিত
১৪ই আগস্ট শুক্রবার যশোরের শার্শার বেনাপোল পৌরসভার  তিন নম্বর ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে ৮দলের অংশগ্রহণে ক্যারাম  খেলার আয়োজন করা হয়। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেনাপোল পৌরসভার মেয়র প্রার্থী মফিজুর রহমান সজন।
সকাল ৯ ঘটিকার সময় শুরু হওয়া এই খেলায় ৮টি দল অংশগ্রহণ করে। প্রত্যেকটি দলকে ২০০০ টাকা ফি দিয়ে খেলায় অংশগ্রহণ করতে হয়।
খেলায় জয়ী হওয়ার জন্য  ৩৯ পয়েন্ট নির্ধারণসহ যেকোনো ধরনের স্ট্রাইকার  ব্যবহার করা যাবে বলে  উল্লেখ  করা  হয়। তবে এই খেলায় তিন নম্বর ওয়ার্ডের বাইরের কোন প্লেয়ারের অংশগ্রহণ করতে পারবে না বলে শর্ত  রাখা হয়।
উক্ত খেলায় আবু ফেরদৌস-হাসান আলী( লালু) জুটি বিজয়ী হয় এবং মেহেদী হাসান – সাইফুল ডাক্তার জুটি রানার্সআপ হয়।  খেলাটিতে প্রথম পুরস্কার হিসেবে একটি ছাগল এবংরানার্সআপ জুটিকে দুটি রাজহাঁস পুরস্কার দেওয়া হয়।উক্ত খেলায় হাসান আলীকে(লালু) সেরা খেলোয়াড়ের পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানটির প্রধান অতিথি বেনাপোল পৌরসভার মেয়র প্রার্থী মফিজুর রহমান সজন বলেন,মাদকের ছোবলে আজ যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে, এখান থেকে মুক্তির উপায় হিসেবে খেলাধুলার কোন বিকল্প নেই। তাই আমি বেনাপোল পৌরসভার  তিন নম্বর ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগকে  সাধুবাদ জানাই এবং  এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত দেওয়ায় তাদেরকে ধন্যবাদ জানাই।
 খেলার আয়োজক কমিটির মধ্যে বেনাপোল তিন নম্বর ওয়ার্ড এর কাউন্সিলর পদপ্রার্থী মেহেদী হাসান জানান, খেলাধুলা আমাদের সামাজিক বন্ধন দৃঢ় করে এবং মাদক থেকে দূরে রাখে।আজকের খেলাটি বেনাপোল তিন নম্বর ওয়ার্ডের যুব সমাজের অংশগ্রহণ থাকলেও ভবিষ্যতে পৌরসভার সকল ওয়ার্ডের যুবকদের  নিয়ে আয়োজন করার ইচ্ছা প্রকাশ করেন।
সকাল নয়টায় শুরু হয় এই খেলাটি শেষ হতে রাত দশটা বেজে যায়।খেলা শেষে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানির সমাপ্তি ঘোষণা করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।