মাদারীপুরের শিবচরে জঙ্গল থেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার

মাদারীপুরের শিবচরে জঙ্গল থেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার
মাদারীপুরের শিবচরে জঙ্গল থেকে অজ্ঞাত কিশোরীর মরদেহ উদ্ধার

মাদারীপুরে অজ্ঞাত এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে শিবচর উপজেলার মাদবরচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাখরেরকান্দি গ্রামের জঙ্গলের ভেতর থেকে অজ্ঞাত মরদেহটি উদ্ধার করা হয়।

জানা যায়, শিবচরের দারুসুন্নাহ ইসলামিয়া মাদ্রাসা সংলগ্ন জঙ্গলের ভেতর এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে খবর পেয়ে শিবচর থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

নিহতের বয়স ২০ থেকে ২৩ বছর বলে ধারণা করা হচ্ছে। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে। এ ব্যাপারে নেয়া হবে আইনগত ব্যবস্থা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।