ডিজিটাল হাজিরার মাধ্যমে চিকিৎসকদের উপস্থিতি তদারকি করবেন স্বাস্থ্যমন্ত্রী

ডিজিটাল হাজিরার মাধ্যমে চিকিৎসকদের উপস্থিতি তদারকি করবেন স্বাস্থ্যমন্ত্রী
ডিজিটাল হাজিরার মাধ্যমে চিকিৎসকদের উপস্থিতি তদারকি করবেন স্বাস্থ্যমন্ত্রী

দেশের সরকারি হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসা সেবা সুনিশ্চিত করতে ডিজিটাল হাজিরা ব্যবস্থার মাধ্যমে মাঠপর্যায়ের চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করার উদ্যোগ নিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ দপ্তর থেকে ডিজিটাল হাজিরা ব্যবস্থার মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের স্বাস্থ্য প্রতিষ্ঠানে কর্মরত কর্মীদের উপস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করেন তিনি।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী কুড়িগ্রামের ভূরুঙ্গামারী, নরসিংদীর বেলাবো ও রায়পুরা, লালমনিরহাটের আদিতমারী, বান্দরবানের লামা এবং সুনামগঞ্জের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডিজিটাল হাজিরা খতিয়ে দেখেন।

তদারকিকালে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে চিকিৎসক ও নার্সদের বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকার প্রমাণ মেলে। বিষয়টি নজরে আসার পরই সংশ্লিষ্ট জেলার সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। একইসঙ্গে অনুমতি ছাড়া অনুপস্থিত থাকা কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অবিলম্বে কারণ দর্শানোর (শোপজ) নোটিশ জারির নির্দেশনা প্রদান করেন।

স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বলেন, “তৃণমূলের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করতে চিকিৎসকদের কর্মস্থলে উপস্থিতি অপরিহার্য। হাসপাতালে এসে যেন সেবাগ্রহীতারা ফিরে না যান, সে লক্ষ্যে ডিজিটাল হাজিরা তদারকি প্রক্রিয়া আরও জোরদার ও কঠোর করা হবে।”

ডিজিটাল নজরদারির সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব ড. আ ন ম বজলুর রশীদ এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব এ কে এম বেনজামিন রিয়াজী।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।