প্রকল্পের ওভারল্যাপিং বন্ধ ও দক্ষ জনশক্তি গঠনের আহ্বান পরিকল্পনা প্রতিমন্ত্রীর

প্রকল্পের ওভারল্যাপিং বন্ধ ও দক্ষ জনশক্তি গঠনের আহ্বান পরিকল্পনা প্রতিমন্ত্রীর
প্রকল্পের ওভারল্যাপিং বন্ধ ও দক্ষ জনশক্তি গঠনের আহ্বান পরিকল্পনা প্রতিমন্ত্রীর

দেশের অর্থনৈতিক উন্নয়নকে টেকসই ও গতিশীল করতে সরকার, শিল্পখাত এবং একাডেমিয়ার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি। একইসঙ্গে সরকারি সম্পদের অপচয় রোধে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে আন্তঃমন্ত্রণালয় সমন্বয় জোরদার এবং কাজের দ্বৈততা বা ‘ওভারল্যাপিং’ বন্ধ করার ওপর জোর দিয়েছেন তিনি।

সোমবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নভোথিয়েটার মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

পরিকল্পনা প্রতিমন্ত্রী বলেন, “বর্তমান সরকার নতুন জ্ঞান সৃষ্টি, প্রযুক্তি দক্ষতা ও উদ্ভাবন নির্ভর মানবিক জনশক্তি গঠনে প্রতিশ্রুতিবদ্ধ। তরুণদের নতুন ভাবনার সঙ্গে শিল্পখাতের বাস্তব চাহিদার মেলবন্ধন ঘটাতে পারলে কর্মসংস্থান ও নতুন উদ্যোক্তা তৈরির বিশাল দিগন্ত উন্মোচিত হবে।”

সরকারি সম্পদের অপচয় কমানোর তাগিদ দিয়ে তিনি বলেন, “পরিকল্পনা মন্ত্রণালয়ের সঙ্গে অপরাপর মন্ত্রণালয়গুলোর কাজের সমন্বয় বাড়ানো জরুরি। প্রকল্প ডুপ্লিকেশন বা ওভারল্যাপিং বন্ধ হলে সরকারি অর্থের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হবে এবং প্রকল্পের সময় ও ব্যয় দুটোই উল্লেখযোগ্যভাবে কমে আসবে।”

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন শিখো-র সিইও শাহির চৌধুরী, বিআইআইএন-এর চেয়ারম্যান সৈয়দ আলমাস কবির, জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান ড. নাজনীন কাউসার চৌধুরী, ব্যাংক এশিয়ার ডিএমডি আখতার উদ্দিন মাহমুদ, ইউনিলিভার বাংলাদেশের পরিচালক দুরদানা চৌধুরী এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সাজ্জাদ হোসাইন। বক্তারা তরুণদের বৈশ্বিক প্রযুক্তি বাজারে উপযুক্ত করে গড়ে তোলার বিষয়ে গুরুত্বারোপ করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।