টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ছিনতাই, আহত ১

টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ছিনতাই, আহত ১
টঙ্গীতে পুলিশের ওপর হামলা চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি ছিনতাই, আহত ১

গাজীপুরের টঙ্গীতে পুলিশের ওপর সংঘবদ্ধ হামলা ও পাথর নিক্ষেপ করে পাঁচ মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে হাতকড়াসহ ছিনিয়ে নিয়েছে মাদক কারবারিরা। এ ঘটনায় মাসুদ নামে এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হয়েছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, টঙ্গীর কেরানীরটেক বস্তি থেকে একাধিক পরোয়ানাভুক্ত আসামি রাহুলকে গ্রেপ্তার করে পুলিশ। সে স্থানীয় চিহ্নত মাদক কারবারি রানী বেগমের ছেলে। গ্রেপ্তারের পর তাকে রেলওয়ে স্টেশন রোড ধরে থানায় নেওয়ার সময় সংঘবদ্ধ মাদক কারবারিরা পুলিশকে ঘেরাও করে হামলা চালায়।

হামলাকারীরা এ সময় রেললাইন থেকে পাথর ছুড়তে শুরু করলে কনস্টেবল মাসুদ আঘাতপ্রাপ্ত হয়ে আহত হন। এই বিশৃঙ্খলার সুযোগে হামলাকারীরা হাতকড়াসহ আসামি রাহুলকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে টঙ্গী স্টেশন এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় ওই হাতকড়াটি উদ্ধার করে পুলিশ।

ঘটনার পরপরই আহত পুলিশ সদস্যকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। ছিনতাই হয়ে যাওয়া পরোয়ানাভুক্ত আসামিকে পুনরায় গ্রেপ্তার এবং হামলার সঙ্গে জড়িতদের ধরতে রাতেই কেরানীরটেক বস্তিসহ আশপাশের এলাকায় চিরুনি অভিযান শুরু করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকছুদুল আলম জানান, পুলিশের ওপর আক্রমণ ও আসামি ছিনতাইয়ের ঘটনায় জড়িতদের চিহ্নিত করা হয়েছে। অপরাধীদের দ্রুত গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

স্টাফ রিপোর্টার

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।