সন্ত্রাসীর বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিককে হাত-পা কেটে প্রাণনাশের হুমকি

সন্ত্রাসীর বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিককে হাত-পা কেটে প্রাণনাশের হুমকি

নোয়াখালী প্রতিনিধিঃ শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসের কথা উল্লেখ করে নোয়াখালীর চাটখিলের নিউজ করায় সাংবাদিককে হাত-পা কেটে নিয়ে প্রাণনাশের হুমকি।

এ ঘটনায় নিরাপত্তা চেয়ে গতকাল বুধবার (২৪ জুন) সন্ধ্যায় জেলার চাটখিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

দেশের একটি জাতীয় দৈনিক পত্রিকার নোয়াখালী প্রতিনিধি হিসেবে কর্মরত আনোয়ারুল হায়দার। গত ২৩ জুন কোম্পানীগঞ্জ উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসের উল্লেখ করে হাসান ইমাম রাসেলের বিরুদ্ধে তিনি একটি প্রতিবেদন করেছিলেন।

জিডিতে আনোয়ারুল হায়দার উল্লেখ করেছেন, কোম্পানীগঞ্জ উপজেলার শীর্ষ মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী হাসান ইমাম রাসেলের বিরুদ্ধে দৈনিক সমকালে গত ২৩ জুন মঙ্গলবার প্রতিবেদন প্রকাশ হওয়ার পর রাসেল ও তার সহযোগিরা সাংবাদিক আনোয়ারুল হায়দারকে হাত পা কেটে ফেলে প্রাণনাশের হুমকি দেয়।

রাসেল ইতোপূর্বে ২টি মাদক মামলায় গ্রেপ্তার হয়ে সাজাভোগ করেছেন। তাকে ও তার সহযোগীদের গ্রেপ্তার করে শাস্তির দাবি করেছেন জেলার স্থানীয় সাংবাদিকরা।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম এ ব্যাপারে বলেন, ‘হুমকিদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।