বাংলাদেশে করোনাভাইরাসের নমুনা মোট পরীক্ষা করা হয়েছে ৬ লাখ ৮১ হাজার ৪৪৩টি এর মধ্যে শনাক্ত হয়েছে ১ লাখ ২৬ হাজার ৬০৬ জন। শনাক্তের হার ১৯ শতাংশ। গেল ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৯৯৯টি নমুনা পরীক্ষা করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৪৬ জন। আজকে শনাক্তের হার ২২ শতাংশ। মোট জনসংখ্যা অনুসারে প্রায় ৩ কোটি ৬০ লাখ ৯৯ হাজার লোক করোনায় আক্রান্ত।
২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৯ জনের। মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৬২১ জনে। এবং সুস্থ হয়েছেন এক হাজার ৮২৯ জন। এ নিয়ে মোট ৫১ হাজার ৪৯৫ জন।
আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে আজকের তথ্য উপস্থাপন করেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, গেল ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৭ হাজার ৫৮৬টি। পরীক্ষা করা হয়েছে ১৭ হাজার ৯৯৯টি। এখন পর্যন্ত মোট ছয় লাখ ৭৮ হাজার ৪৪৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৯২ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৬৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ২৮ শতাংশ। বিশ্বের নানা প্রান্তে প্রায় ৯৫ লাখ ৪৯ হাজার মানুষ আক্রান্ত। মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৫ হাজারের বেশি মানুষের। ২১৩টি দেশ ও অঞ্চলের মধ্যে আক্রান্তের তালিকায় ১৭ নম্বরে রয়েছে বাংলাদেশ।


