রাণীশংকৈল প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের রাণীশংকৈল কাশিপুর ইউনিয়ন শাখার হিন্দু বৌদ্ধ খৃষ্ঠান ঐক্য পরিষদের পুর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। ঐক্য পরিষদের উপজেলা শাখার সভাপতি প্রাণ গবিন্দ সাহার সভাপতিত্বে ২ নভেম্বর বৃহস্পতিবার বিকালে কাশিপুর মলানী সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কমিটি গঠন করা হয়।
কমিটি গঠন কর্মসূচীতে প্রধান অতিথির আসন অলংকৃত করেন হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের জেলা সভাপতি প্রবীর কুমার রায়।
এ সময় বক্তব্য রাখেন অমল কুমার রায়, সাবেক চেয়ারম্যান জ্যোতিশ চন্দ্র সিংহ, ঐক্য পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক দিগেন্দ্র নায় রায়, অনিল রায়, দিজেন্দ্র নাথ রায়, আনেল রায়, খোকন সরকার, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক সাধন বসাক, মহাদেব বসাক প্রমুখ। সরাসরি মতামতের মাধ্যমে সভাপতি পদে ভুপেন্দ্র নাথ সিংহ ও সীরেন চন্দ্র সিংহ কে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
অপরদিকে ১নং ধর্মগড় ইউনিয়ন শাখার ঐক্য পরিষদের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। সভাপতি পদে আলেন চন্দ্র পাল ও বিদেশী চন্দ্র রায়কে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।





