জেলখানার মতো একটি নিরাপদ জায়গায় সরকারি কাষ্টিউডিতে হত্যা করা হয়েছিল বাংলাদেশী জাতীয় ৪ নেতাকে—– মেয়র লিটন

স্টাফ রিপোর্টার বেনাপোলঃ  বাঙ্গালী জাতিকে  লড়াই সংগ্রাম করে  অস্তিত্ব অর্জন করতে হয়েছে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বাঙ্গালী জাতি লড়াই সংগ্রম করে যে রক্ত দিয়েছে অন্য কোন জাতিকে ইতিহাসে এত রক্ত দিতে দেখা যায়নি। জেলখানা এমন একটি জায়গা যেখানে সবাই নিরাপদ থাকে সরকারি কাষ্টিডিউতে থাকে।আর সেখানে ঐ পাকিস্থানি দোসরা জাতীয় ৪ নেতাকে বর্বর ভাবে হত্যা করে কলঙ্ক লেপন করে এদেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিল।

জাতীয় ৪ নেতার এমন আদর্শ ছিল যে তাদের হত্যা করার পর কারো ব্যাংকে কোন অর্থ ছিল না।তারা বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে এদেশের মানুষকে ভালবাসত। এদেশের মানুষকে ভালবেসে যার জীবন যৌবন সংগ্রাম করে লড়াই করে  জেল খেটে অতিবাহিত হয়েছে সেই বঙ্গবন্ধুকে ও হত্যা করেছে রাজাকার ও পাকিস্থানি দোসররা।  যার নেতৃত্বে আজ বাংলাদেশ পরিচালিত হচ্ছে তিনি হচ্ছে জননেত্রী শেখ হাসিনা তিনি আজ সকল পথের মতের মানুষকে প্রধান্য দেন। যারা মানুষকে ভালবাসে না কষ্ট দেয় ধোকা দেয় তাদের রাজনীতি শেষ হয়ে যাচ্ছে, আমাদের উন্নত সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তোলার জন্য সকলকে কাজ করতে হবে। জাতীয় ৪ নেতাকে হত্যা করে যে বীরের জাতীকে কলঙ্কীত করা হয়েছে আমরা তাদের ক্ষমা করব না । কথা গুলো বললেন জেল হত্যা দিবসে বেনাপোল আওয়ামীলীগের দলীয় কার্যলয়ে প্রধান অতিথী হিসাবে যশোর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বেনাপোল পৌর মেয়র আশরাফুল আলম লিটন।

শুক্রবার (৩ নভেম্বর) বেলা ৪ টার সময়  বেনাপোল বঙ্গবন্ধু আদর্শভিত্তিক রাজনৈতিক পাঠশালায় বেনাপোল পৌর আওয়ামামীলীগ যুবলীগ ও ছাত্রলীগ আয়োজিত ৩ রা নভেম্বর জেল হত্যা দিবসে পৌর আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক আহসান উল্লাহ মাষ্টারের সভাপতিত্বে বিশেষ অতিথী হিসাবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আজিবর রহমান, উপজেলা মহিলালীগের সাধারন সম্পাদক শারমীন আক্তার, আওয়ামীলীগ নেতা রহমত আলী, মোজাফফার হোসেন, বেনাপোল পৌর কমিশনার রাশেদ আলী, আওয়ামী যুবলীগের বেনাপোল পৌর সভার আহবায়ক সুকুমার দেবনাথ, যশোর জেলা ছাত্রলীগের সহ- সভাপতি ও শার্শা উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আকুল হোসাইন প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।