বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শার নাভারণে ৮ দলীয় ফুটবল টুর্ণামেন্ট-২০১৭ ফাইনাল খেলায় মনিরামপুর মুক্তিযোদ্ধা ফুটবল একাদশ নাভারন খেলোয়াড় কল্যান সমিতিকে ৩-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার বিকেলে কয়েক হাজার দর্শক এ খেলা উপভোগ করেন।
নাভারণ খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ফাইনাল খেলা উপভোগ ও পুরষ্কার বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিল উদ্দীন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শার্শা উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু, উপজেলা নির্বাহী কর্মকর্তা পুলক কুমার মন্ডল, যশোর জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ ইব্রাহীম খলিল, উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রহিম সরদার প্রমুখ। খেলা শেষে প্রধান অতিথি চ্যাম্পিয়ন ও রানার্স আপ দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন।




