চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের সাক্ষাৎ

চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের সাক্ষাৎ
চীনের রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপির প্রতিনিধিদলের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত চীন রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সাক্ষাৎ করেছেন ন্যাশনাল সিটিজেন পার্টির (এনসিপি) উপকমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার নেতৃত্বাধীন একটি প্রতিনিধিদল।

বৃহস্পতিবার (২০ আগস্ট) ঢাকায় চীনা দূতাবাসে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে বাংলাদেশ-চীন দ্বিপক্ষীয় সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

উভয় পক্ষ সৌহার্দ্যপূর্ণ ও গঠনমূলক পরিবেশে মতবিনিময় করে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ও অভিন্ন উন্নয়নের স্বার্থে অব্যাহত কূটনৈতিক যোগাযোগ, পারস্পরিক সম্মান ও সহযোগিতার গুরুত্বের ওপর জোর দেয়।

এনসিপির প্রতিনিধিদলে ছিলেন আন্তর্জাতিক সেলের ইনচার্জ আলাউদ্দিন মোহাম্মদ, পূর্ব এশিয়া ডেস্কের প্রধান মাহবুব আলম, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ডেস্কের প্রধান নাভিদ নওরাজ শাহ এবং জয়েন্ট চিফ কো-অর্ডিনেটর মঞ্জিলা ঝুমা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
লেখক / প্রতিবেদক

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।