পুলিশ কর্মকর্তা এএসপি আব্দুল খালেক ভূঁইয়ার ২ বছরের কারাদণ্ড

বিশেষ প্রতিবেদক অসিত কুমার ঘোষ (বাবু)ঃ পুলিশের সিটি স্পেশাল ব্রাঞ্চরের সাবেক সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল খালেক ভূঁইয়ার সম্পদের হিসাব দাখিল না করায় দুই বছরের কারাদ- এবং ১ লাখ টাকা রিমান্ড দণ্ড- করেছে আদালত।

সোমবার ঢাকার দশ নম্বর বিশেষ জালাল উদ্দিন আহম্মদ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায়ে দণ্ডিতের কারাদণ্ডের পাশাপাশি এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

২০১৪ সালের ২৫ নভেম্বর দুদক দণ্ডিতের সম্পদের হিসাব চেয়ে নোটিশ দেয়। কিন্তু তিনি হিসাব দাখিল না করায় ২০১৪ সালের ২৯ মার্চ রাজধানীর রমনা থানায় দুদকের উপ-পরিচালক রফিকুজ্জামান একটি মামলা দায়ের করেন।

মামলাটির তদন্ত শেষে ২০১৫ সালের ২৯ অক্টোবর আদালতে চার্জশিট দাখিল করেন দুদকের সহকারী পরিচালক নাসির উদ্দিন আহমেদ। ২০১৬ সালের ৫ সেপ্টেম্বর এ আসামীর বিরুদ্ধে চার্জ গঠন করেন আদালত। মামলার বিচারকালে আদালত চার্জশিটের ছয়জন সাক্ষীর মধ্যে ৫ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

উল্লেখ্য, এ আসামীর রাজধানীর খিলগাঁও থানার তিলপাপাড়া এলাকায় ষষ্ঠ তলার একটি বাড়ি এবং তার ছেলের নামে ১০ তলা বাড়ি নির্মাণ করেছেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।