× Banner
সর্বশেষ
জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা – প্রধানমন্ত্রী একাডেমিক সহযোগিতায় বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক সুদৃঢ় হবে – হাইকমিশনার পঞ্চগড়ের বোদায় বিস্কুটের প্রলোভন দেখিয়ে ২ শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক কোটালীপাড়ায় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড কালভার্ট ভরাটের অভিযোগে পানি নিষ্কাশন বন্ধ, মধুখালীতে জলাবদ্ধতায় দুর্ভোগে প্রায় ৪০ টি পরিবার বাংলা কিউআর কোড ব্যবহারে উৎসাহিত করতে লক্ষ্মীপুরে পূবালী ব্যাংকের র‍্যালি ও মতবিনিময় সভা ডাসারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি গ্রেফতার  শৈলকুপায় কৃষক কার্ড বিতরণ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝিকরগাছায় শিক্ষক দ্বারা ছাত্রীদের শ্লীলতাহানির অভিযোগ; সঠিক বিচারের জোর দাবী শিক্ষার্থীদের কালীগঞ্জে কৃষি সেচের নলকূপ দখল নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মা হারা কিশোরীকে অপহরণ করে ৩ মাস ধরে লাগাতার ধর্ষণ করে সহিদ শেখ

Brinda Chowdhury
হালনাগাদ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
অপহরণ করে লাগাতার ধর্ষণ

আগৈলঝাড়া প্রতিনিধিঃ বরিশালে মা হারা কিশোরীকে অপহরণ করে তিন মাস ধরে আটকে রেখে লাগাতার ধর্ষণ। ঘটনায় সহায়তাকারি এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

ঘটনাটি ঘটেছে বরিশালের জেলার আগৈলঝাড়া উপজেলার রত্নপুর গ্রামে। আজ দুপুরে গ্রেফতারকৃত মহিলাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। সেই সাথে ধর্ষিতাকে ডাক্তারী পরীক্ষার জন্য শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

আগৈলঝাড়া থানার ওসি মোঃ আফজাল হোসেন বলেন, ওই গ্রামের ধর্ষিতা কিশোরীর (১৫) মা মারা যাওয়ার পর ছোট বোন নিয়ে দাদার পরিবারে সে (কিশোরী) আশ্রিত ছিল। বাবা কর্মের সুবাদে ঢাকায় বসবাস করছেন দ্বিতীয় বিয়ে করে। সম্প্রতি সময়ে ওই কিশোরীর দাদা-দাদী মারা যাবার পর কিশোরী ও তার ছোট বোনকে একই বাড়ির সাহেদ শেখের স্ত্রী আকলিমা বেগম দেখা শোনার দায়িত্ব গ্রহণ করেন।

ওসি আরও জানান, আকলিমার নিক আত্মীয় সহিদ শেখ ওরফে সুমনসহ (৪০) অন্যান্য স্বজনের যাতায়াতের সুবাদে আসামিদের সাথে ওই কিশোরীর পরিচয় ছিলো। সে সুবাদে গত ১৬ মার্চ সন্ধ্যায় সহিদ শেখ মোবাইল ফোনে কিশোরিকে বাড়ির পাশের রাস্তার উপর তার সাথে দেখা করতে বলে। কিশোরী আত্মীয়তার সুবাদে সহিদ শেখের সাথে রাস্তায় দেখা করতে গেলে সেখানে পূর্বপরিকল্পিতভাবে অবস্থান করা পিরোজপুর জেলার নাজিরপুর থানার মাটিভাঙ্গা গ্রামের সহিদ শেখ ওরফে সুমন, একই থানার মাহমুদকান্দি গ্রামের সরোয়ার ফরাজীর পুত্র রেজাউল ফরাজী, আকলিমা বেগমসহ অজ্ঞাতনামা ২/৩জনে জোরকরে কিশোরীকে অপহরণ করে মোটরসাইকেলে করে পিরোজপুর নিয়ে সহিদ শেখ ওরফে সুমনের বাড়িতে কিশোরীকে আটকে রাখে।

ধর্ষিতা কিশোরীর বরাত দিয়ে ওসি জানান, গত ১৭ মার্চ রাতে আটক কিশোরীকে সহিদ শেখ ওরফে সুমন জোরপূর্বক ধর্ষণ করে। এরপর কিশোরীকে প্রায় ৩ মাস তার বাড়িতে আটক করে রেখে সুমন অব্যাহতভাবে তাকে (কিশোরী) ধর্ষণ করে আসছিলো।

গত ১০ জুন কৌশলে ধর্ষিতা কিশোরী সেখান থেকে পালিয়ে বাড়িতে আসে। পরবর্তীতে স্থানীয়দের সহায়তায় বৃহস্পতিবার রাতে থানায় উপস্থিত হয়ে কিশোরী ঘটনার বর্ননা করে ধর্ষকসহ তার সহযোগি চারজনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই তৈয়বুর রহমান জানান, মামলা দায়েরের পর পরই বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে অপহরন ও ধর্ষণে সহায়তাকারী কিশোরীর আশ্রয়দাতা আকলিমা বেগমকে গ্রেফতার করা হয়েছে। মামলার অপর আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে বলেও তিনি (এসআই) উল্লেখ করেন।


এ ক্যটাগরির আরো খবর..