যুক্তরাজ্যে ৬০০টির বেশি ফ্লাইট বাতিল, প্রযুক্তিগত ত্রুটিতে ব্যাপক ভোগান্তি

যুক্তরাজ্যে ৬০০টির বেশি ফ্লাইট বাতিল, প্রযুক্তিগত ত্রুটিতে ব্যাপক ভোগান্তি
যুক্তরাজ্যে ৬০০টির বেশি ফ্লাইট বাতিল

যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটির কারণে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ৬০০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। এ ঘটনায় দেশটির একাধিক গুরুত্বপূর্ণ বিমানবন্দরে উড়োজাহাজ চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি ব্যাপক বিলম্ব দেখা দিয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্ম ফ্লাইটরাডার২৪-এর তথ্য অনুযায়ী, লন্ডনের হিথ্রো, গ্যাটউইক ও স্ট্যানস্টেড এবং ম্যানচেস্টার বিমানবন্দরসহ বিভিন্ন বিমানবন্দরে ফ্লাইট বাতিল ও বিলম্বের ঘটনা ঘটে।

এয়ার ট্রাফিক নিয়ন্ত্রণ সেবা প্রদানকারী সংস্থা এনএটিএস জানিয়েছে, তাদের ফ্লাইট প্রসেসিং সিস্টেমে কারিগরি সমস্যা দেখা দেয়। সমস্যা সমাধানে প্রকৌশলীরা কাজ করছেন এবং দ্রুত স্বাভাবিক কার্যক্রম ফিরিয়ে আনার চেষ্টা চলছে। যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

আরও পড়ুনঃ বাংলাদেশসহ কয়েকটি দেশে ইসরায়েলিদের ভ্রমণে সতর্কতা

এনএটিএসের পক্ষ থেকে বলা হয়েছে, আকাশপথ পুরোপুরি বন্ধ হয়নি এবং কিছু ফ্লাইট এখনো চলাচল করছে। তবে স্বাভাবিক সেবা ফিরতে কিছুটা সময় লাগতে পারে।

ফ্লাইটরাডার২৪ জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণে লন্ডন ফ্লাইট ইনফরমেশন অঞ্চলের বিভিন্ন বিমানবন্দরে অবতরণ ও উড্ডয়নকারী ফ্লাইটের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

এদিকে এডিনবার্গ বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, তারাও পরিস্থিতির কারণে প্রভাবিত হতে পারে। আয়ারল্যান্ডের ডাবলিন বিমানবন্দর থেকেও জানানো হয়েছে, সেখানে আসা ও সেখান থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটে বিঘ্ন ঘটছে।

লন্ডন লুটন, বার্মিংহাম, অ্যাবারডিন ও গ্লাসগো বিমানবন্দরেও ফ্লাইট বিলম্ব এবং বাতিলের খবর পাওয়া গেছে।

ব্রিটিশ এয়ারওয়েজ জানিয়েছে, প্রযুক্তিগত সমস্যার কারণে তাদের বিমান চলাচলও ব্যাহত হয়েছে। প্রতিষ্ঠানটির ভাষ্য, বিষয়টি তাদের নিয়ন্ত্রণের বাইরে। যাত্রীদের যত দ্রুত সম্ভব নিজ নিজ গন্তব্যে পৌঁছে দিতে তারা কাজ করছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।