বিজয়া দশমীতে সিঁদুর খেলতে গিয়ে প্রাণ গেল নববধূর

বিজয়া দশমীতে সিঁদুর খেলতে গিয়ে প্রাণ গেল নববধূর
বিজয়া দশমীতে সিঁদুর খেলতে গিয়ে প্রাণ গেল নববধূর

বিয়ের মাত্র চার মাসের মাথায় বাবার বাড়িতে প্রথম দুর্গাপূজা উদ্‌যাপন করতে এসে মর্মান্তিক মৃত্যুর শিকার হয়েছেন তন্নি দে (২০)।

বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনস্থলে ননদের সঙ্গে সিঁদুর খেলায় অংশ নেওয়ার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা বাসস্ট্যান্ডসংলগ্ন সার্বজনীন প্রতিমা বিসর্জনস্থলে এ ঘটনা ঘটে। নববধূর আকস্মিক মৃত্যুর খবরে উৎসবের আনন্দ মুহূর্তেই বিষাদে পরিণত হয়।

তন্নি দে কুমিরা গ্রামের মহাদেব দের মেয়ে। চার মাস আগে যশোরের কেশবপুর উপজেলার এক যুবকের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর এবারই প্রথম দুর্গাপূজায় বাবার বাড়িতে এসেছিলেন তিনি।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিজয়া দশমীর সন্ধ্যায় ননদের সঙ্গে প্রতিমা বিসর্জনস্থলে যান তন্নি। সেখানে সিঁদুর খেলা এবং প্রতিমার কপালে সিঁদুর দেওয়ার আনুষ্ঠানিকতায় অংশ নেন। একপর্যায়ে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে মাটিতে পড়ে যান তিনি।

এ সময় স্বজন ও স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করেন। তবে কোনোভাবেই তাকে বাঁচানো সম্ভব হয়নি। তার মৃত্যুর পর বিসর্জনস্থলের আনন্দঘন পরিবেশে নেমে আসে শোকের ছায়া।

মেয়েকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন বাবা মহাদেব দেসহ পরিবারের সদস্যরা।

তালা উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ মজুমদার ও স্থানীয় সূত্রে তন্নির মৃত্যুর বিষয়টি জানা গেছে।

পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন জানান, বিসর্জনস্থলে এক নববধূর আকস্মিক মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তন্নি হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন।

ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ বা সন্দেহ না থাকায় তাদের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

স্টাফ রিপোর্টার

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।