কালীগঞ্জে নামাজে যাওয়ার সুযোগে দোকানের ক্যাশ ড্রয়ার ভেঙে ৭২ হাজার টাকা ও মোবাইল ফোন চুরি

কালীগঞ্জে নামাজে যাওয়ার সুযোগে দোকানের ক্যাশ ড্রয়ার ভেঙে ৭২ হাজার টাকা ও মোবাইল ফোন চুরি
কালীগঞ্জে দোকানে চুরি
ঝিনাইদহের কালীগঞ্জে নামাজ পড়তে যাওয়ার সুযোগে “রিয়া পেপার হাউজ ” নামের একটি ব্যবসাপ্রতিষ্ঠানের ক্যাশ ড্রয়ারের তালা ভেঙে নগদ ৭২ হাজার টাকা ও একটি স্মার্টফোন চুরির অভিযোগ উঠেছে।
এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ী। অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর দুপুর আনুমানিক ১টা ২০ মিনিটে কালীগঞ্জ পৌরসভার নিশ্চিন্তপুর এলাকার সরকারি নলডাঙ্গা ভূষণ হাইস্কুল রোডে কৃষি ব্যাংকের সামনে অবস্থিত ‘রিয়া পেপার হাউজ’ বন্ধ করে পাশের মসজিদে নামাজ আদায় করতে যান দোকানমালিক মো. রেজাউল ইসলাম ।
নামাজ শেষে দুপুর পৌনে ২টার দিকে দোকানে ফিরে এসে দেখেন, দোকানের শাটার অর্ধেক খোলা এবং ক্যাশ ড্রয়ারের তালা ভাঙা অবস্থায় রয়েছে।
পরে ড্রয়ারে রাখা নগদ ৭২ হাজার টাকা ও বিকাশের এজেন্ট এবং ব্যক্তিগত অ্যাকাউন্ট ব্যবহৃত সিমসহ একটি Realme 8 মডেলের স্মার্টফোন খুঁজে পাননি তিনি।
ভুক্তভোগীর দাবি, দোকানের সামনে অবস্থিত ন্যাশনাল ব্যাংকের সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, অজ্ঞাতনামা দুই ব্যক্তি পরস্পরের সহযোগিতায় দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে দোকানে প্রবেশ করে ক্যাশ ড্রয়ারের তালা ভেঙে টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।
ঘটনার পর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও চুরি যাওয়া টাকা ও মোবাইল ফোনের সন্ধান না পেয়ে অবশেষে কালীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী রেজাউল ইসলাম। এ বিষয়ে তিনি চুরির ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি ।
কালীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) জুলফিকার আলী জানান, চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্তপূর্বক চোর চক্রের সদস্যদের আটক এবং মালামাল উদ্ধারে থানা পুলিশ শীঘ্রই কাজ শুরু করবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

আরিফ মোল্ল্যা ঝিনাইদহ ঝিনাইদহ

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।