কোটালীপাড়ায় সংবাদ সম্মেলন করে ইউনিয়ন জামায়াত নেতার পদত্যাগ

কোটালীপাড়ায় সংবাদ সম্মেলন করে ইউনিয়ন জামায়াত নেতার পদত্যাগ
জামায়াত নেতার পদত্যাগ
গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কান্দি ইউনিয়ন জামায়াত ইসলামীর সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন মো. আবুল কালাম শেখ।
আজ শুক্রবার (২০ নভেম্বর) সকালে নিজ বাড়িতে আয়োজিত সংবাদ সম্মেলন পদত্যাগের ঘোষণা দেন তিনি।
সংবাদ সম্মেলনে আবুল কালাম শেখ বলেন, আমাকে এক বছর আগে কোটালীপাড়া উপজেলা জামায়াতের পক্ষ থেকে অলিখিতভাবে কান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতির দায়িত্ব দেয়া হয়েছিল। তবে আমি তিন মাস আগে আমার দায়িত্বশীলদের বলেছিলাম আমি এ দায়িত্ব পালন করতে অপারগ এবং আমি পদত্যাগ করলাম।
তবে এ বিষয়টি এলাকার সাধারণ মানুষ না জানায় আমি গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জানালাম। আমি আজ থেকে বাংলাদেশ জামায়াতে ইসলাম কান্দি ইউনিয়ন সভাপতির পদ থেকে পদত্যাগ করলাম।
তিনি আরও বলেন, আমার উপর কোন চাপ নেই, কোন ভয়ভীতিও নেই। আমি নিজ থেকেই পদত্যাগ করলাম। এই দায়িত্বে থেকে দলীয় কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয়। তাই নিজ সিদ্ধান্তে সভাপতির দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলাম।#

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।