প্রধানমন্ত্রীর জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ

প্রধানমন্ত্রীর জন্মদিনে মুরাদনগরে রোগী ও এতিমদের মাঝে খাবার বিতরণ
তারেক রহমানের জন্মদিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে কুমিল্লার মুরাদনগরে হাসপাতালের চিকিৎসাধীন রোগী ও এতিম শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর পক্ষ থেকে এ মানবিক কর্মসূচির আয়োজন করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ মুরাদনগর ও বাঙ্গরা উপজেলা বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

কর্মসূচির প্রথম পর্বে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রোগীদের হাতে খাবার তুলে দেওয়া হয়। পরে স্থানীয় মুরাদনগর মাদ্রাসার এতিম শিক্ষার্থীদের মধ্যে খাবার পরিবেশন করা হয়।

খাবার বিতরণ শেষে মাদ্রাসা প্রাঙ্গণে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনা করা হয়। পাশাপাশি তাঁর মরহুম পিতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মরহুমা মাতা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করা হয়। দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আয়োজকরা জানান, ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)-এর নির্দেশনায় জন্মদিনের আনুষ্ঠানিকতা উদ্‌যাপনের পরিবর্তে অসহায়, দুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। মানুষের সেবায় এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে।

অনুষ্ঠানে মুরাদনগর ও বাঙ্গরা উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, মাদ্রাসার শিক্ষক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
সংবাদ প্রতিনিধি

পিআইডি

এই সংবাদটি The News-এর সংবাদ প্রতিনিধি পাঠিয়েছেন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।