শার্শায় ৫ হাজার দরীদ্রের মাঝে বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ

শার্শায় ৫ হাজার দরীদ্রের মাঝে বিএনপির খাদ্য সামগ্রী বিতরণ
মোঃ মাসুদুর রহমান শেখ বেনাপোলঃ যশোরের সীমান্তবর্তী এলাকা শার্শার ১১টি ইউনিয়নে করোনা ভাইরাস প্রতিরোধে সরকারী নির্দেশনায় কর্মহীন হয়ে পড়া অসহায়  ৫ হাজার মানুষের মাঝে ব্যক্তিগত খাদ্য সহয়তা করেছেন কেন্দ্রীয় বিএনপির সাবেক স্বেচ্ছা সেবক দলের সহ-সাধারণ সম্পাদক মহাসিন কবীর।
মঙ্গলবার দুপুরে বেনাপোল পৌর এলাকা থেকে স্থানীয় বিএনপি নেতারা এ খাদ্য সহয়তা দরীদ্রদের মাঝে পৌছে দিতে গ্রহন করেছেন।
খাদ্য সহয়তার মধ্যে ছিল প্রত্যেক পরিবারে এক সপ্তাহের জন্য প্রয়োজনীয় চাউল, ডাল ও আলু।
খাদ্য সামগ্রী বিতরণ কালে এসময়  উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি খায়রুজ্জামান মধু, বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দীন ও বিএনপি নেতা আবু তাহের ভারত  প্রমুখ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।